ভোট শুরুর আগেই বিপত্তি, অসুস্থ নদিয়ার পোলিং অফিসার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কিছুক্ষণ, তারপর দ্বিতীয় দফার নির্বাচন। আর তার  আগে  নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১৬৮ নম্বর বুথে, ঝিটকিপোতা পূর্বপাড়া প্রাইমারি স্কুলে এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হল। ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় পোলিং অফিসার তপন চ্যাটার্জী আচমকাই অসুস্থ হয়ে পড়েন ভোটের আগের রাতে। বহরমপুরের বাসিন্দা এই পোলিং কর্মীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ন’টা নাগাদ তাঁর অসুস্থতার খবর প্রশাসনের কাছে পৌঁছতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ভোটগ্রহণ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তার জন্য সঙ্গে সঙ্গে রিজার্ভ পোলিং কর্মীকে ডেকে পাঠানো হয়। অল্প সময়ের মধ্যেই বিকল্প কর্মী ওই বুথে দায়িত্বভার গ্রহণ করেন, ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে কোনও সমস্যা হয়নি।অন্যদিকে, অসুস্থ তপন চ্যাটার্জীকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সেক্টরের সেক্টর অফিসার অখিল বিশ্বাস খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং ব্যক্তিগতভাবে তদারকি করে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়।

আরও পড়ুনঃ ভোটের দায়িত্ব সামলাতে এগারো মাসের সন্তানকে নিয়ে নজির গড়লেন মহিলা পুলিশকর্মী

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তপন চ্যাটার্জী। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন বলে জানা গিয়েছে।। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’