আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

নিজস্ব প্রতিনিধিঃ মে মাসের শুরুতেই বদলে যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম। আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে। নতুন মাসের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে এমন কিছু পরিবর্তন, যা দৈনন্দিন খরচ থেকে শুরু করে সঞ্চয় ও ক্রেডিট ব্যবহারের ধরনকেও প্রভাবিত করবে। এলপিজি সিলিন্ডারের দামের ওঠানামা হোক বা অনলাইন গেমিংয়ের নতুন বিধি-সবকিছুর মাঝেই সবচেয়ে বেশি নজর কেড়েছে SBI-এর ক্রেডিট কার্ড সংক্রান্ত বড়সড় বদল, যা কোটি কোটি গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে(Credit Card Rule Change) ।

জানা গিয়েছে, ১ মে ২০২৬ থেকে ক্রেডিট কার্ডের (Credit Card Rule Change) বকেয়া অর্থের উপর চার্জ এবং বার্ষিক ফি সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে এসবিআই বিপিসিএল ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই বদল বেশি প্রাসঙ্গিক। নতুন নিয়ম অনুযায়ী, বার্ষিক ফি মকুব পেতে এখন আগের তুলনায় বেশি খরচ করতে হবে। এতদিন যেখানে বছরে ৫০ হাজার টাকা খরচ করলেই ৪৯৯ টাকার বার্ষিক ফি মকুব হতো, এখন সেই সীমা বাড়িয়ে করা হয়েছে ১ লক্ষ টাকা। অর্থাৎ, বছরে ১ লক্ষ টাকার কম খরচ হলে এই ফি দিতে হবে গ্রাহকদের।

আরও পড়ুনঃ লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

শুধু তাই নয়, লেট পেমেন্ট বা বিল দেরিতে পরিশোধের ক্ষেত্রেও বদল এসেছে। আগে ৫০০ টাকা পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে কোনও চার্জ ছিল না। কিন্তু ১ মে থেকে এই ছাড় কমে দাঁড়াচ্ছে ১০০ টাকায়। অর্থাৎ, ১০০ থেকে ৫০০ টাকার বকেয়ায় দিতে হবে ১০০ টাকা জরিমানা। পাশাপাশি ৫০০ থেকে ১০০০ টাকার বকেয়ায় চার্জ বাড়িয়ে করা হয়েছে ৫০০ টাকা, যা আগে ছিল ৪০০ টাকা।তবে এর বেশি অঙ্কের বকেয়ার ক্ষেত্রে পুরনো চার্জ কাঠামোই বহাল থাকছে। সব মিলিয়ে, নতুন এই নিয়মগুলি গ্রাহকদের খরচের অভ্যাসে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

৫ মাস রিচার্জের দরকার নেই, BSNL-এর এই সস্তা প্ল্যান জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ