এক ধাক্কায় হাজার-হাজার টাকা সস্তা রুপো, কমল সোনার দাম-ও

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ববাজারে অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার জেরে টানা তৃতীয় দিনের মতো বড় ধাক্কা খেল সোনা ও রুপোর বাজার। বুধবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) লেনদেন শুরু হতেই দুই মূল্যবান ধাতুর দাম দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। বিশেষ করে রুপোর দামে একদিনেই বড় ধরনের পতন দেখা গিয়েছে, যা বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে সোনার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। 

বুধবার এমসিএক্সে ৩ জুলাই ডেলিভারির রুপোর ফিউচার মূল্য শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও অল্প সময়ের মধ্যেই তীব্র পতন ঘটে। এক ধাক্কায় প্রতি কেজিতে ৪ হাজার টাকারও বেশি কমে রুপোর দাম নেমে আসে প্রায় ২ লাখ ৬৬ হাজার ২০০ টাকায়। চলতি সপ্তাহের মাত্র তিন কার্যদিবসেই রুপোর দাম মোট ৫ হাজার ৬০০ টাকার বেশি কমেছে। জানুয়ারিতে সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে রুপোর দর প্রায় ১ লাখ ৯১ হাজার টাকা কম রয়েছে। অন্যদিকে সোনার বাজারেও একই চিত্র দেখা গিয়েছে। এমসিএক্সে ২৪ ক্যারেট সোনার ফিউচার ট্রেডিংয়ে প্রতি ১০ গ্রামে ৬০০ টাকার বেশি দরপতন হয়েছে। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সোনার দাম আগের দিনের তুলনায় নেমে আসে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে সোনার দর তার সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৪৬ হাজার টাকা কমে গিয়েছে।

আরও পড়ুন: খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

দেশীয় বাজারেও এর প্রভাব স্পষ্ট। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম কমে প্রতি ১০ গ্রামে প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকাতে নেমে এসেছে। একইভাবে রুপোর দামও কয়েক হাজার রুপি কমে প্রতি কেজিতে প্রায় ২ লাখ ৬১ হাজার রুপোর লেনদেন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের চলমান উত্তেজনা, হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনা ও রুপোর ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দাম অনেক বেড়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শুরু করেছেন, যার প্রভাবেই বাজারে এই বড় পতন দেখা যাচ্ছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

খাবার খাওয়ার আগে সাবধান! ট্রেনের ভেতর শিঙাড়া বিক্রেতার কীর্তি দেখলে চোখ কপালে উঠবে

গো-মাতার সেবা ও পুজো করতে বৃহস্পতিবার মায়াপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আমার পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন’, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তানের রক্ষা মন্ত্রীর

তৃণমূল কংগ্রেস ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, দলের সব পদ থেকে ইস্তফা দিলেন

নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার কিশোরীর দেহ, ব্যপক চাঞ্চল্য এলাকাজুড়ে

ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

ছাদ থেকে পড়ে পরিচালক অনীক দত্তের রহস্য মৃত্যু, তদন্তে গোয়েন্দারা

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ