আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রীষ্মের শুরুতেই দাবদাহ জম্মুতে, তাপমাত্রা ভাঙল ৭৬ বছরের রেকর্ড

নিজস্ব প্রতিনিধিঃ শীতশেষে সবেমাত্র গ্রীষ্মের শুরু। জানুয়ারি, ফেব্রুয়ারিতে শীত চুটিয়ে ব্যাটিং করার পরে মার্চের মাঝামাঝি সময় থেকে সবে শুরু হয়েছে গরমকাল। কিন্তু তাতেই উত্তর এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে শুরু হয়েছে দাবদাহ। উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থানের মতো একাধিক রাজ্যে প্রায় প্রতিদিনই তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে। বাদ যায়নি জম্মু কাশ্মীর উপত্যকাও। সাধারণত শীতপ্রধান এলাকা বলে পরিচিত হলেও সম্প্রতি জম্মুতেও রেকর্ড হারে তাপমাত্রা বাড়ছে বলে খবর। জানা যাচ্ছে, গ্রীষ্মের শুরুতেই তীব্র দাবদাহের কবলে পড়েছেন জম্মুবাসী। সম্প্রতি জম্মুর তাপমাত্রা বাড়তে বাড়তে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। মার্চ মাসে এইভাবে জম্মুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছানো কার্যত অসম্ভব। ইতিমধ্যেই জম্মুর তাপমাত্রা গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে বলে খবর।

আইএমডির রেকর্ড বলছে শেষবার জম্মুতে মার্চ মাসে এত মাত্রায় গরম পড়েছিল ১৯৪৫ সালে। ওই বছরের ৩১ মার্চ জম্মুর তাপমাত্রা বেড়ে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এর প্রায় ৭৬ বছর পরে এই বছর অর্থাৎ ২০২২ সালের ২৮ অক্টোবর জম্মুর তাপমাত্রা ভাঙল সেই রেকর্ড। আবহাওয়া দফতর সূত্রে খবর, জম্মুতে এদিনের তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৮.৪ ডিগ্রি বেশী। 

তবে এই দাবদাহ চলবে আগামী আরিও বেশ কয়েকদিন, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন জম্মুর আকাশ থাকবে সম্পূর্ণ পরিষ্কার ও মেঘমুক্ত। এই মুহূর্তে নিম্নচাপ কিংবা বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। তাই আগামীতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ