আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর মুখে নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: পুজোর মধ্যেই নতুন প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। এতদিন ভারপ্রাপ্ত প্রধান হিসাবে কলকাতা হাইকোর্টের দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি রাজেশ বিন্দাল। তবে এবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ মত বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় আইনমন্ত্রক।

কলকাতা-সহ দেশের মোট ১৩টি হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ ও বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি শনিবার জারি করে কেন্দ্র। যেখানে দেখা যাচ্ছে, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও বদলি করা হয়েছে। ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন এ এ কুরেশি। তাঁকে রাজস্থান হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হচ্ছে। বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তিকে রাজস্থান হাই কোর্ট থেকে ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এদিকে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বদলি হয়ে এলেন কলকাতায়। বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে।

বিচারপতি সতীশচন্দ্র শর্মা এতদিন কর্নাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন। তাঁকে এবার তেলাঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হচ্ছে। বিচারপতি ঋতুরাজ অগাস্তিকে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি করা হল। একইরকমভাবে বিচারপতি আর ভি মালিমাথকে হিমাচলপ্রদেশ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদ থেকে সরিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে বিচারপতি মহম্মদ রফিককে মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে হিমাচলপ্রদেশ হাইকোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারকে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি বিচারপতি রঞ্জিত ভি মোরেকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। বিচারপতি একে গোস্বামীকে অন্ধ্রপ্রদেশ থেকে ছত্তিশগড় হাইকোর্টে বদলি করার অনুমোদন দেওয়া হয়েছে। বিচারপতি প্রশান্তকুমার মিশ্রকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অরবিন্দ কুমারকে গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ