শরীরকে পুষ্টিকর রাখতে চটজলদি বানিয়ে ফেলুন শশার শুক্তো

Share:

নিজস্ব প্রতিনিধি: ওজন কমানোর জন্যে শশার জুড়ি মেলা ভার, আমাদের দেশে গরমের পুষ্টিকর খাবারের মধ্যে নানা রকমের সবজি ও ফল আছে, যাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল শশা। তবে শশার নির্দিষ্ট কোনও স্বাদ না থাকলেও বেশ সুস্বাদু হয় শশা খেতে। স্যালাড, শুক্তো, স্যুপ, রায়তা সবকিছুই শশা দিয়ে বানাতে পারেন। আর যেভাবেই খান না কেন তা খেতে বেশ ভালই লাগে, আবার শশা পুষ্টিকরও বটে। শশা নিজে হজম হয় না, কিন্তু যে কোনও খাবারকে সহজেই হজম করে দেয়।

কারণ শশায় থাকে মিনারেল, ভিটামিন, ইলেক্টোলাইটস্, যা শরীরে পুষ্টি জোগায়। আর এই ফলটি সারা বছর পাওয়াও যায়, আবার দামেও সস্তা। তাই খিদে পেলে শশা খান। রাস্তার ভাজা পোড়া খাওয়ারের চেয়ে ঢের গুন ভাল শশা খাওয়া। আসলে শশা শরীরে জলের ঘাটতি মেটাতে সাহায্য করে। শরীরে টক্সিন দূর করে এবং এই গরমে শরীরকে তরতাজা রাখে। চলুন শশা দিয়ে বানিয়ে নিন চটজলদি শুক্তো। জেনে নিন এর প্রণালী!

উপকরণ-শশা, আদা বাটা, গোটা সর্ষে, হলুদ গুঁড়ো, দুধ, কর্ন ফ্লাওয়ার, ফুল বড়ি (খুব ছোটো আকারের বড়ি), নুন, চিনি, তেল

প্রণালী: শশার খোসা ছাড়িয়ে সরু সরু করে কুচিয়ে নিন। এরপর অল্প দুধে কর্ন ফ্লাওয়ার গুলে রেখে দিন। তার পর কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা সর্ষে ফোঁড়ন দিয়ে দিন। একটু
গন্ধ উঠতে শুরু করলে তাতে দিয়ে দিন আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপর তাতে শশা কুচিগুলি দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে দিয়ে দিন নুন, হলুদ এবং অল্প চিনি, তবে এর আগে বড়ি আলাদা করে ভেজে রাখবেন। শশা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে দুধে গোলা কর্নফ্লাওয়ার। ক্রমাগত নাড়তে নাড়তে ভাজা বড়ি গুলি দিয়ে অনেকটা মাখা মাখা হলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বেশ ভাল লাগে খেতে।

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার