আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মনমোহন সিংকে দেখতে এইমসে হাজির রাহুল গান্ধি

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে গত বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবারে তাঁকে দেখতে দিল্লির এইমসে গেলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মঙ্গলবার থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জ্বরে ভুগছিলেন। বুধবার জ্বর না কমায় পরিবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়।

জানা যায়, মনমোহন সিংয়ের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রীর কিছু শারীরিক পরীক্ষার করবে। তবে হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। উদ্বেগের কিছু নেই। আর সেই বিষয়ে খবরাখবর নিতে দিল্লির এইমসে হাজির হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল। মনমোহন সিং-এর শারীরিক অবস্থার খোঁজ নেন রাহুল। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত স্বাস্থ্যের উন্নতির কামনা করেন রাহুল গান্ধি। এইমসের কার্ডিও-নিউরো ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে। আপাতত স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা করছেন কার্ডিওলোজিস্ট নীতিশ নায়েক।

আজ সকালেই এইমসে মনমোহন সিংকে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে দলের বেশ কয়েকজন শীর্ষনেতা উদ্বিগ্ন। তারা অনেকেই ফোন করে মনমোহনের শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজখবর নেন। উল্লেখ করা যেতে পারে, চলতি বছরের গোড়ার দিকে করোনায় আক্রান্ত হয়ে এমসে ভর্তি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বেশ কিছুদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছিল। স্বাভাবিকভাবেই এইমসের মেডিক্যাল বোর্ড প্রাক্তন প্রধানমন্ত্রীর দিকে বিশেষ নজর দিচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্ণাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ