চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে বিধিভঙ্গের অভিযোগে ১৩ বছর বাদে লালুর জরিমানা

নিজস্ব প্রতিনিধি, পাটনা: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad) জরিমানা করল ঝাড়খণ্ডের পালামৌ জেলা আদালত (court) । আদালতে হাজির হওয়ার জন্য যদুপতিকে সমন পাঠানো হয়েছিল। নির্দেশমতো বুধবার পালামৌ জেলা আদালতে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুনানি চলছিল বিচারক সতীশ কুমার মুন্ডার এজলাসে।  বিচারকের কাছে তিনি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এই স্বীকারোক্তির সঙ্গে মামলার নিষ্পত্তি ঘটল।  

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের ঘটনাটি ঘটে ২০০৯ সালে রাজ্য বিধানসভার ভোটে (assembly elections)। আরজেডি সুপ্রিমো ওই বছর হেলিকপ্টারে করে রাজ্য়ের বিভিন্ন প্রান্তে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর হেলিকপ্টারটি ভুলবশত হেলিপ্যাডে নামার পরিবর্তে অবতরণ করে একটি ধানক্ষেতে। বিরোধীদলের অভিযোগ, এটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সামিল। যদুপতির বিরুদ্ধে  নির্বাচন কমিশন ১৮৮ (জনপ্রতিনিধির সরকারি নির্দেশিকা উলঙ্ঘন), ২৭৯ (বেপরোয়াভাবে যান চলাচল)-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এদিন পালামৌ জেলা আদালতে মামলার শুনানি ছিল। লালু প্রসাদ (Lalu Prasad) ছাড়াও আদালতে দলের বেশ কয়েকজন শীর্ষনেতাও উপস্থিত ছিলেন। আরজেডি নেতা তাঁর বিরুদ্ধে ওঠা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। 

লালু প্রসাদ (Lalu Prasad) কোথাও যাওয়া মানেই সেখানকার পরিবেশ বদলে যাওয়া। বুধবার পালামৌ জেলা আদালতে তাঁর অন্যথা হয়নি। আরজেডি নেতা আসবেন বলে আদালত চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। আদালতের বাইরে দলীয় সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। স্বমহিমায় এজলাসে প্রবেশ করেন লালুপ্রসাদ। বিচারক সতীশ কুমার মুন্ডার কাছে তিনি তাঁর অপরাধ স্বীকার করে নেন। 

আরও পডু়ন ফের জেলে লালুপ্রসাদ

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ