চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকি‍ৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের ৪০১ ধারা অনুযায়ী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কারণে খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত রেখে তাঁকে নিজের বাড়িতে থেকে চিকিৎসা চালানোর সুযোগ দেওয়া হয়েছে। একজন সাজাপ্রাপ্ত আসামিকে কোনও ভাবেই দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর আইনি সুযোগ নেই। তাই খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যাচ্ছে না।’

দলনেত্রীকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুরোধ খারিজ হতেই বেজায় চটেছেন বিএনপির শীর্ষ নেতারা। আইন ও বিচার মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করার পাশাপাশি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘খালেদা জিয়ার কোনও অঘটন ঘটলে তার সম্পূর্ণ দায় বর্তাবে প্রশাসনের উপরে।’ শুধুমাত্র রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্যই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা।

গত শনিবার থেকেই শারীরিক অসুস্থতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপালের সিসিইউতে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এদিন জাতীয় সংসদে তাঁকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন জানান বিএনপি সাংসদরা। জবাবে আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আপনারা বার বার একই কথা কেন বলছেন জানি না। আমাকে গালিগালাজ করতে পারেন। কিন্তু আমি আইনের বাইরে যাব না। আইন অনুযায়ীই চলব।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ