মায়ের উপরে অভিমান করে ১২ তলা থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী কিশোরী

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের স্বদেশী বাজার মোড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবাধ স্বাধীনতা আর চলাফেরায় লাগাম টানার চেষ্টা করেছিল মা। আর তাতেই জন্মেছিল একরাশ অভিমান। সেই অভিমান থেকেই ১২ তলার ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দিল এক কিশোরী। মেয়ের এমন কাণ্ডে কার্যত বাকরুদ্ধ পরিবার। আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ স্ট্যাটাসে আত্মঘাতী কিশোরী জানিয়ে গিয়েছে, তিন বছর ধরেই আত্মহত্যার চেষ্টা চালাচ্ছিল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের স্বদেশী বাজার মোড়ে।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর দুটো নাগাদ আচমকাই বিকট শব্দ শোনেন স্থানীয়  বাসিন্দা ও দোকানদাররা। অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে ছোটাছুটি শুরু করে দেন। তখনই তাদের নজরে পড়ে রাস্তার উপরে পড়ে রয়েছে প্যান্ট-শার্ট পরিহিতা এক কিশোরী। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর পাঠান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয বাসিন্দারা অবশ্য ওই কিশোরীকে শনাক্ত করতে পারেননি।

শেষ পর্যন্ত ঘটনার কয়েক ঘন্টা বাদে মেয়ের লাশ শনাক্ত করেন ময়মনসিংহের  কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও গবেষক স্বপন ধর। তিনি জানান, আত্মঘাতী কিশোরী তাঁরই মেয়ে অর্কপ্রিয়া ধর সৃজা। সে বিদ্যাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি পুলিশ লাইনস এলাকায়। রবিবার দুপুরে স্বদেশী বাজার মোড়ে মাসির ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল সৃজার। কিন্তু মাসির ফ্ল্যাটে না গিয়ে সোজা ছাদে উঠে গিয়েছিল। অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে সৃজার একটি স্ট্যাটাস দেখতে পেয়েছেন তদন্তকারীরা। সেই স্ট্যাটাসে নিজের স্বাধীনতায় বাবা-মা ও ভাইয়ের হস্তক্ষেপ মেনে না নিতে পারার কথা উল্লেখ করেছে সে।

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫