চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের নামে প্রহসন, ইউনূসের নির্দেশে বহাল করা হল রোহিঙ্গা জঙ্গিদের গডফাদারের প্রার্থীপদ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধে গণহত্যাকারী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল করেও ডিগবাজি খেল বাংলাদেশ নির্বাচন কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসন থেকে লড়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন রোহিঙ্গা জঙ্গিদের গডফাদার হিসাবে পরিচিত আযাদ। গত শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র ঝাড়াই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে জামায়াতে নেতার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে মনোনয়ন বাতিল করার কথা জানান জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং আধিকারিক আব্দুল মান্নান। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন রোহিঙ্গা হঙ্গিদের গডফাদার আযাদ। আজ শনিবার (১০ জানুয়ারি) রোটার্নিং অফিসারের সিদ্ধান্ত বাতিল করে জামায়াতের শীর্ষ নেতার প্রার্থীপদ ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশেই ভো্টে লড়ার সুযোগ দেওয়া হল আযাদকে।

কক্সবাজারের মহেশখালী মূলত রোহিঙ্গা জঙ্গিদের ডেরা। আর রোহিঙ্গা জঙ্গিদের গডফাদার হিসাবেই পরিচিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। মূলত তার ইন্ধনেই ওই এলাকায় রমরমিয়ে চলছে রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণ শিবির। যার নেতৃত্বে রয়েছেন সিরাজউদ্দিন মাস্টার নামের একজন। তার মেয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা ও পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের বাংলাদেশি শাখা ইনকিলাব মঞ্চের শীর্ষ নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা। যিনি ভারতের মানচিত্র থেকে সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি দিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ। তার নামে কার্যত মহেশখালী ও কুতুবদিয়ায় বাঘে-গরুতে একঘাটে জল খায়। খুন, ধর্ষণ, মাদক পাচার, নারী পাচার-সহ বিভিন্ন মামলা রয়েছে। যদিও আযাদের দাবি, আওয়ামী লীগ জমানায় রাজনৈতিক চরিতার্থ পূর্ণ করতেই ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ