চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজয়ের মাসে আরও এক বিপ্লব, দেশে চালু ৫ জি পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বর্ষপূর্তি। তার আগেই এক ইতিহাসের সাক্ষী থাকল দেশ। রবিবার রাতেই চালু হল ফাইভ জি পরিষেবা। আপাতত রাজধানী ঢাকার ছয়টি জায়গায় মিলবে এই অত্যাধুনিক পরিষেবা। আগামী বছরের মধ্যে দেশের ২০০টি স্থানে ফাইভ জি পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইভ জি পরিষেবা দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নয়া দিগন্তের সূচনা করল।

এদিন রাতে রাজধানীর অভিজাত সাততারা হোটেল র‍্যাডিসনে ‘নিউ ইরা উইথ ৫ জি’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পুত্র তথা তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াাজেদ জয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন।

দেশে ফাইভ-জি পরিষেবা প্রদানের দায়িত্বে রয়েছে সরকারি সংস্থা টেলিটক। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রাথমিকভাবে হুয়াওয়ে ও নোকিয়ার সহযোগিতায় বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফাইভ-জি টাওয়ার বসানো হয়েছে। পরবর্তীকালে জেলা পর্যায়ে ফাইভ-জি নেটওয়ার্ক বিস্তৃত করা হবে। আগামী বছরের মধ্যে টেলিটকের ২০০টি স্থানে ফাইভ-জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। ফাইভ-জি সাপোর্টেড স্মার্টফোনের মাধ্যমে ফাইভ-জি সেবা ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গ্রাহকদের সিম পরিবর্তন করতে হবে না।’ অনুষ্ঠানে বাংলাদেশ টেলকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার জানিয়েছেন, ‘ ফোর-জি পরিষেবার তুলনায় ফাইভ-জির গতি প্রায় ২০ গুণ বাড়বে এবং ল্যাটেন্সি ১০ ভাগের ১ ভাগে কমে আসবে। ফাইভ-জি পরিষেবা দেওয়ার জন্য টেলিটককে ৬০ মেগাহার্জ স্পেকট্রাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ