চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার পদ্মা ও মেঘনা নদীর নামে বিভাগের নামকরণ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নদ-নদীর দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে এবার নদীর নামেই নামকরণ হচ্ছে দুই বিভাগের। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে আরও দুটি বিভাগ গঠন করা হচ্ছে। আর ওই দুই বিভাগের নামকরণ হবে দেশের দুই বিখ্যাত নদী পদ্মা ও মেঘনার নামে। কুমিল্লা, ঢাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলা নিয়ে যে নতুন বিভাগ গঠন করা হচ্ছে তার নাম হচ্ছে মেঘনা বিভাগ। আর বৃহত্তম ফরিদপুরেরের বিভিন্ন জেলা নিয়ে গঠিত নতুন বিভাগের নাম হচ্ছে ‘পদ্মা’ বিভাগ। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে মোট আটটি বিভাগ রয়েছে। ওই আটটি বিভাগ হল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল। প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য দীর্ঘদিন ধরেই কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার দাবি উঠেছে। এদিন সকালে কুমিল্লা মহানগর আওয়ামি লিগ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে আরও দুটি বিভাগের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। দুটি নদীর নামে দুটি বিভাগ তৈরি করব। একটা পদ্মা অন্যটা মেঘনা। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে পদ্মা-মেঘনা ও যমুনা নদীর নাম অঞ্গাঙ্গীভাবে জড়িত।’

প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যেই কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামি লিগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার দাবি জানান, কুমিল্লার নামে বিভাগের নামকরণ করা হোক। কিন্তু তাঁর সেই প্রস্তাবের বিরোধিতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘কু’ নাম দেব না। কুমিল্লার নাম নিলেই মোশতাকের নাম মনে পড়ে যায়। তাই কুমিল্লার নাম আসবে না। এ ছাড়া অন্যান্য জেলাও চাইবে তাদের নামে বিভাগের নামকরণ হোক। তাই কুমিল্লা বিভাগের নাম হবে মেঘনা। তা ছাড়া ফরিদপুরের নামেও বিভাগ দিচ্ছি না। ফরিদপুর বিভাগের নামকরণ হবে পদ্মা।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ