চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের জালে বাংলাদেশে অশান্তির নাটের গুরু

আন্তর্জাতিক ডেস্ক:অবশেষে পুলিশের জালে বাংলাদেশে অশান্তির নাটের গুরু ইকবাল হোসেন। বৃহস্পতিবার রাতে পুলিশ ইকবালকে কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রফিকুল ইসলাম (অপরাধ ও প্রশাসন) এই খবর দিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই ইকবালকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

অ্যাডিশনাল এসপি  জানিয়েছেন,  ”বৃহস্পতিবার রাত  ১০টা নাগাদ (স্থানীয় সময়) ইকবাল নামে ওই যুবককে সৈকত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের একটি দল কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে। দলটি কক্সবাজার পৌঁছলে এই যুবককে তাদের কাছে হস্তান্তর করা হবে।”

জানা গিয়েছে, ইকবালের (৩৫) বাড়ি কুমিল্লা শহরেরই সুজানগরের খানকা মাজার এলাকায়। ওই এলাকার নূর মোহাম্মদ আলমের ছেলে ইকবাল পেশায় রঙমিস্ত্রি। ইকবালের মা আমিনা বেগাম, বাংলাদেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ১০ বছর আগে তাঁর ছেলের ওপর কয়েকজন ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনায় সে গুরুতর জখম হয়। মাসাধিককাল ধরে চিকিৎসার পর ছেলে সুস্থ হয়ে উঠলেও পরে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। বাংলাদেশ অশান্ত করার পিছনে ছেলে জড়িয়ে পড়ার ঘটনায় পরিবার অনুতপ্ত বোধ করছে।

পুলিশকর্তারা আশা করছেন, ইকবাল গ্রেফতারে অনেক প্রশ্নের উত্তর পাবেন। যদিও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তাঁর প্রশ্ন, ধৃতকে ভবঘুরে বলা হচ্ছে। এ ভবঘুরে কী করে পবিত্র কোরান শরিফ চিনতে পারল? ভবঘুরে নতুন বই বা কোথা থেকে আনল?

উল্লেখ করা যেতে পারে, গত ১৩ অক্টোবর ভোরে দর্পণ সংঘের পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলে পবিত্র ধর্মগ্রন্থ কোরান রাখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। হামলা, ভাংচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে। ঘটনার জেরে তেতে ওঠে বাংলাদেশ।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ