চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গল্প নয় সত্যি, ভোটে দাঁড়িয়ে নিজের ভোটও পেলেন না প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নিজের চোখ-কান-কিছুকেই বিশ্বাস করতে পারছেন না নাগেশ্বরীর রামখানা ইউনিয়ন পরিষদে লড়তে নামা নির্দল প্রার্থী নজরুল ইসলাম। জোর কদমে ভোটের প্রচার চালিয়েছিলেন। জেতার আশা না করলেও ভাল লড়াই দিতে পারবেন বলে আশা করেছিলেন। কিন্তু ভোট গণনা শেষে দেখা গেল তাঁর নামের পাশে প্রাপ্ত ভোটের জায়গায় শুধুই বিগ জিরো। বিষয়টি মানতে পারছেন না তিনি।  ইতিমধ্যেই পুনর্গণনার জন্য সংস্লিষ্ট নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন।

রবিবারই দেশে তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ ভোট হয়েছে। প্রথম দু’দফার মতো তৃতীয় দফার ভোটেও রক্তপাত এড়ানো যায়নি। দিনভর ঘটেছে অশান্তির ঘটনা। কিন্তু সেই সব অশান্তিকে ছাপিয়ে গিয়েছে নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের ফলাফল। ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে সদস্য হিসেবে টিউবওয়েল প্রতীকে লড়েছিলেন নজরুল ইসলাম। ভোট শেষ হওয়ার পরে যখন গণনা হল, তখনই চোখ ছানাবড়া তাঁর। গণনা শেষে দেখা যায় একটি ভোটও পাননি তিনি। তার মানে নিজের ভোটই পাননি তিনি।

এমন বেনজির ঘটনার কথা জানাজানি হতেই হইচই শুরু হয়ে যায়। নজরুল ইসলামকে নিয়ে হাসি-মশকরায় মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা। আর এমন লজ্জাজনক ঘটনার পরেই নিজেকে ঘরবন্দি করে রেখেছেন খোদ প্রার্থী। সোমবার সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ হলে প্রথমে কিছুই বলতে চাননি নজরুল ইসলাম। শেষ পর্যন্ত জোরাজুরিতে মুখ খুলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘কোনও ভাবেই এই ফল মেলাতে পারছি না। লজ্জায় বাইরে যেতে পারছি না। আমি, আমার স্ত্রী, দুই ছেলে, দুই বউমা সহ আত্মীয়স্বজনরা ভোট দিলে অন্তত দেড় থেকে দুশো ভোট পাওয়ার কথা। সেখানে শূন্য ভোট হল কীভাবে, সেই অঙ্ক মেলাতে পারছি না। ফের ভোট গণনার আবেদন করেছি। জানি না, পুনরায় ভোট গণনা হবে কিনা। এ দেশে তো ভোট হয় না, ভোটের নামে প্রহসন হয়। আরও একবার সেই প্রহসনের সাক্ষী থাকলাম।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ