মরসুমের শুরুতেই জালে ধরা পড়ল দুই ‘রাজা’ ইলিশ

প্রতিটি মাছের ওজন আড়াই কেজি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোলা: জাটকা সংরক্ষণে দুই মাস ধরে নদীতে বন্ধ ছিল মাছ ধরা। আর সেই সিদ্ধান্তের সুফল হাতেনাতেই পাচ্ছেন জেলেরা। দুই মাস বাদে ফের পদ্মা-মেঘনার বুকে জাল ফেলে তুলে আনছেন একের পর এক বড় সাইজের ইলিশ। তবে এতদিন যে ইলিশ ধড়া পড়েছিল, তাকে হার মানিয়ে দিল বুধবার জালে ওঠা দুই ইলিশ। ভোলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খালের মেঘনায় ধরা পড়েছে দুটি রাজা ইলিশ। প্রতিটি মাছের ওজন আড়াই কেজি। রাজা ইলিশ দেখতে এদিন নদীর পাড়ে মাছের আড়তে প্রচুর মানুষ উঁকিও মেরেছিলেন। অনেকে কিনতেও চেয়েছিলেন। যদিও দুই রাজা ইলিশ এদিন বিক্রি হয়নি। আগামিকাল বৃহস্পতিবার নিলামে উঠবে।

মেঘনার অথৈ বুক থেকে যিনি দুই রাজা ইলিশ তুলে এনেছেন সেই গিয়াসউদ্দিন জানান, এদিন দুপুর বারোটা নাগাদ লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল চারটে পর্যন্ত দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। ইদানিং এত বড় মাছ জেলেদের জালে ধরা পড়েনি। গিয়াসউদ্দিনের মতো রাজা ইলিশ ধরতে না পারলেও সকালে জল থেকে দুটি ২ কেজি ওজনের ইলিশ তুলেছেন মনির হোসেন। আড়তে নিয়ে গিয়ে ৭,৯০০ টাকায় বিক্রি করেছেন।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ শাহিন জানিয়েছেন, ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে প্রথম কয়েকদিন নদীতে গিয়ে তেমন ইলিশ ধরতে পারেননি জেলেরা। ফলে কিছুটা মনমরা হয়ে পড়েছিলেন। কিন্ত গত দু-তিনদিন ধরে জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। ফলে জেলেদের মুখে হাসি ফুটেছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ