চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচন শুরু আগে ভাড়া বাড়ি থেকে উদ্ধার মহিলা দল নেত্রীর ঝুলন্ত দেহ

আন্তর্জাতিক ডেস্ক: নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনিতেই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি চলছে গণভোটও। অর্থাৎ প্রতি ভোটার দুটি করে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল মহিলা দলের এক নেত্রীর ঝুলন্ত দেহ। বপধবার গভীর রাতে তাঁর দেহ উদ্ধার ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। মৃতার নাম রোকসানা আক্তার লিপি ।

জানা গিয়েছে, রোকসানা আক্তার লিপি সোনাগাজি উপজেলার কাচিমবাজার এলাকার আবুর বশর বাদশা আমি আর মেয়ে। ফেনী পুরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক। পাশাপাশি পুর বিএনপি সদস্য ছিলেন তিনি। তার স্বামী দুলাল হোসেন আমেরিকা নিবাসী।

জানা গিয়েছে, এই নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন লিপি। বুধবার রাতে তাকে বারবার ফোন করেও পাওয়া যায়নি। পরে বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ফেনী জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত হয়।

সূত্রের খবর, বাড়ি ভাড়া করে একাই থাকতেন তিনি। পরিবারের সঙ্গে কোন সমস্যা তার ছিল না। কিন্তু কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো তা বোঝা যাচ্ছে না। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্বাচন শুরুর মুখেই এই ধরনের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে ফেলেছে। মৃতার ব্যবহৃত ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ