গালভর্তি দাঁড়ি, চোখে চশমা, দু’মাস পরে বাংলাদেশে ফিরেই চমক দিলেন শাকিব খান

কারণ গত দুই মাস মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন অভিনেতা। তাই দেখা মেলে নি তাঁর।এমনকী বাংলাদেশের আন্দোলনের সময়েও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত অগস্ট মাসজুড়ে ছাত্র আন্দোলনে বাংলাদেশ রীতিমতো অগ্নিগর্ভ ছিল। কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ফেটে পড়েছিল। শেখ হাসিনার দ্রুত প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছেড়ে পালানো, শেখ মুজিবর রহমানের মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুর, সহিংসতাবাদীদের হিন্দু মন্দিরগুলিতে হামলা, এত কিছুর মধ্যে দিয়ে গিয়েছে বাংলাদেশ। যদিও এখন পরিস্থিতি একটু শান্ত হয়েছে। বাংলাদেশের তুমুল আন্দোলনের সময় প্রতিবাদে নেমেছিলেন তারকারাও। বন্ধ হয়ে গিয়েছিল, দেশের স্কুল-কলেজ, শুটিং প্রমুখ। সেই সময় দেশে শান্তি ফেরানোর ডাক দিয়েছিলেন সুপারস্টার শাকিব খানও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক পোস্ট করে প্রতিনিয়ত সাধারণ মানুষকে শান্ত থাকতে বলেছেন অভিনেতা।

যাই হোক, এখন অশান্ত বাংলাদেশ শান্ত। বন্ধ হওয়া সবকিছু পুনরায় শুরু হয়েছে। জোরকদমে শুটিং শুরু করেছেন বাংলাদেশের কিং খান শাকিব খানও। তারই একটি ঝলক সম্প্রতি ফেসবুকে শেয়ার করলেন নায়ক। একেবারে নতুন লুকে ধরা দিলেন, যা দেখে রীতিমতো হতবাক ভক্তরা। এক গাল দাঁড়ি নিয়ে শাকিবকে চেনা দায়। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তুফান’ মুক্তির পর। যেটি গোটা বিশ্বে ব্যপক হৈচৈ ফেলে দিয়েছিল। কিন্তু এই ছবি মুক্তির পর প্রায় দুই মাস দেখা মেলেনি অভিনেতার। ফেসবুকে পোস্ট দিয়ে সরব থাকলেও সামনে আসেননি তিনি। কারণ গত দুই মাস মার্কিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন অভিনেতা। তাই দেখা মেলে নি তাঁর।এমনকী বাংলাদেশের আন্দোলনের সময়েও তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন শাকিব খান। তবে তাঁর নতুন লুকে তাঁকে চেনা দায়।

মুখ ভর্তি দাঁড়ি, মাথায় ক্যাপ, চোখে রোদ চশমা। ঠিক এভাবেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা দিলেন অভিনেতা। আর তাঁর সঙ্গে দেখা মিলল চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত অভিনেতা আলেকজান্ডার বো-র। দুজনেই সেলফি তুললেন একসঙ্গে। গত বৃহস্পতিবার সকালে ঢাকায় আসেন। বিমানবন্দরে নেমেই অ্যালেকজান্ডার বোর সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে শাকিবকে দেখে অ্যালেকজান্ডার তার সঙ্গে সেলফি তোলেন। তবে অভিনেতার এই লুক দেখে শাকিব ভক্তরা বলছেন নতুন সিনেমার জন্যই নাকি শাকিবের এই লুক। তাকে পরবর্তী ছবি ‘বরবাদ’-এর লুক এটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ ছবি শুটিং শুরুর কথা আছে অক্টোবরের প্রথম সপ্তাহে। যেখানে নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’খ্যাত ইধিকা পাল।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট