চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমিল্লার পুজোমণ্ডপে হামলার তদন্তের দায়িত্বে সিআইডি, উদ্ধার খোয়া যাওয়া গদা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার ঘটনার তদন্তভার জেলা পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে সিআইডির হাতে তুলে দেওয়া হল। পুলিশের মহানির্দেশক (আইজি) বেনজীর আহমেদের নির্দেশেই মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গিয়েছে।

পুজোমণ্ডপে কোরআন রাখার ঘটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার পরে কুমিল্লা জেলা পুলিশের আধিকারিকদের ভূমিকা নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা। হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় কুমিল্লার পুলিশ সুপার ও জেলা প্রশাসককে বদলিরও দাবি জানিয়েছিলেন তাঁরা। যদিও সেই দাবি মানেনি প্রশাসনের শীর্ষ মহল। তবে মামলার তদন্তভার জেলা পুলিশের হাত থেকে কেড়ে সিআইডির হাতে দেওয়ার সিদ্ধান্তের পিছনে হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ প্রশমনের কৌশল রয়েছে বলে মনে করছেন প্রবীণ পুলিশ আধিকারিকরা।

ইতিমধ্যেই নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার আদালত ইকবাল সহ চারজনকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, পুজোমণ্ডপ থেকে হনুমান মূর্তির যে গদাটি খোয়া গিয়েছিল, তা রবিবার গভীর রাতে উদ্ধার করা হয়েছে। কুমিল্লা শহরের দারোগাবাড়ি মাজারসংলগ্ন জঙ্গল থেকে গদাটি উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানিয়েছেন, পুজোমণ্ডপে কোরআন রাখার পাণ্ডা ইকবাল হোসেনকে জেরা করেই খোয়া যাওয়া গদার হদিশ মিলেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ