চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশ ছেড়ে পালালেন ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। বড়সড় বিপাকে পড়ার আগেই দেশ ছেড়ে পালালেন প্রাক্তন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা ছেড়ে কানাডার উদ্দেশে উড়ে গিয়েছেন তিনি। দুবাই হয়ে কানাডা পৌঁছবেন মুরাদ। বিতর্কিত মন্ত্রীকে যে দেশত্যাগে বাধা দেওয়া হবে না, বৃহস্পতিবার দুপুরেই সেই ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত কযেক মাস ধরেই একের পর অশালীন মন্তব্য করে বিপাকে জড়িয়েছিলেন মুরাদ হাসান। রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েন তিনি। বিভিন্ন মহল থেকে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তোলা হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাতই করেনি সরকারের শীর্ষ মহল। সম্প্রতি এক অডিও টেপ ফাঁস হয়। ওই অডিও টেপে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায় তাঁকে। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাঁর নাতনি জাইমা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মুরাদ। বিড়ম্বনায় পড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাসকদলের শীর্ষ নেতৃত্বকে।

শেষ পর্যন্ত  গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়ার পরে মঙ্গলবার দুপুরেই তথ্য প্রতিমন্ত্রীর পদে ইস্তফা দেন মুরাদ। কয়েক ঘন্টার মধ্যেই দলীয় পদ হারান। এমনকী ঢাকার শাহবাগ থানায় মুরাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। আর তাতেই বিপদের আঁচ পেয়ে দেশত্যাগের সিদ্ধান্ত নেন মুরাদ। বৃহস্পতিবারই জল্পনা ছড়ায় রাতেই দেশ ছাড়তে পারেন তিনি।

সেই জল্পনা সত্যি করে রাত নয়টা ২০ মিনিট নাগাদ হযরত শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন মুরাদ। রাত ১১টা ২০ নাগাদ এমিরেটাসের বিমান ছাড়ার কথা থাকলেও প্রতিকুল আবহাওয়ার কারণে রাত একটা নাগাদ বিমান ছেড়ে যায়। সূত্রের খবর, কানাডাতেই আপাতত আশ্রয় নিচ্ছেন ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ