চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোয়ারেন্টাইনের বিধি-নিষেধ সামান্য শিথিল

আন্তর্জাতিক ডেস্ক:  কোয়ারেন্টাইনের বিধিনিষেধ অনেকটাই শিথিল করল বাংলাদেশ সরকার। রবিবার সে দেশের বিমান চলাচল মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, যাদের করোনা টিকার ডোজ সম্পূর্ণ হয়েছে, তাদের জন্য নিভৃতবাস আর বাধ্যতামূলক নয়। তবে এই বিধিনিষেধ ১৩টি দেশের ক্ষেত্রে কার্যকর হবে না। দেশগুলি হল আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া এবং ইউক্রেন।

বাংলাদেশ বিমান চলাচল মন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে,  এই দেশ থেকে আসা যাত্রীদের করোনা ভাইরাসের টিকা নেওয়া থাকলেও বাংলাদেশে আসার পর তাদের সাত দিনের নিভৃতবাস বাধ্যতামূলক। টিকা যাঁরা নেননি তাঁদের ক্ষেত্রে সরকার অনুমোদিত স্থানে বা হোটেলে সাতদিনের প্রাতিষ্ঠানিক নিভৃতবাস বাধ্যতামূলক। তারপরে তাদের আরটিপিসিআর টেস্ট করতে হবে। তবে ১২ বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক নয়। আর ১৮ বছরের কম বয়সী যাত্রীরা টিকা না নিলেও টিকা নেওয়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাংলাদেশে আসতে পারবেন।

এদিকে, বাংলাদেশে গত একই দিনে (গত ২৪ ঘণ্টায়) ২৭৫জন করোনায় সংক্রমিত হয়েছেন। করোনাকে জয়ী করে সুস্থ হওয়ার সংখ্যা ৩৮৬ জন। এখনও পর্যন্ত করোনাকে জয়ী করে সুস্থ হওয়ার সংখ্যাটা ১৫ লক্ষ ৩১ হাজার ৩২৭ জন। উল্লেখ করা যেতে পারে, করোনা ভাইরাসের প্রথম লক্ষণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। পাঁচ মাসের মধ্যে সংক্রমণের ১৫ লক্ষ ছাড়িয়ে যায়। প্রথম মৃত্যু গত ১৭ মার্চ।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ