চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হামলায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক হামলার পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন প্রধানমন্ত্রী হাসিনা। রবিবার পায়রা সেতুর উদ্বোধন করতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই কিছু স্বার্থাণ্বেষী গোষ্ঠী এই হামলা চালিয়েছে। বাংলাদেশের সার্বিক উন্নতি দেখে অনেকেই জ্বলছেন। তারাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাইছেন। দেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, একপ্রকার চাপে পড়েই হাসিনা এই নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন।

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?

সেতু উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে হাসিনা বলেন, নানা প্রতিকূলতাকে জয় করে বাংলাদেশ সার্বিকভাবে আগের থেকে অনেকটাই উন্নত। কিন্তু এই অগ্রগতি-প্রগতি দেশের একাংশ মানুষ সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ। সে কারণেই দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের তারা নিশানা করেছে। চাইছে দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হোক। তাই তারা পরিকল্পিতভাবেই সংখ্যালঘু হিন্দুদের নিশানা করেছে। দেশবাসীর প্রতি তাঁর বার্তা, তাঁরা যেন কোনওভাবেই চক্রান্তের ফাঁদে পা না দেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখার আর্জি জানিয়েছেন।চক্রান্তকারীদের উদ্দেশে তাঁর বার্তা, যতই বাধা আসুক দেশ সেই সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে। উন্নতির গতি কেউ রোধ করতে পারবে না।

উল্লেখ করা যেতে পারে, কোরআন রাখার অপরাধে ইকবাল নামে এক যুবকে পুলিশ গ্রেফতার করেছে। ধরা পড়েছে মূল পাণ্ডা সৈকত  মণ্ডলও। 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ