চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন রোজ, ৫০ বছর পর পরিশোধ করলেন রেলওয়ের ‘ঋণ’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনা টিকিটে ট্রেনে যাত্রা করা একেবারেই নতুন কোনো ঘটনা নয়। বিনা টিকিটে যাত্রা কর অপরাধ হলেও প্রতিদিন অসংখ্য যাত্রী টিটির চোখ এড়িয়ে ট্রেনে চেপে বসেন, যেন এটি এক ধরনের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। কখনও অর্থ সাশ্রয়ের জন্য, কেউ স্বভাবে আবার কখনও তাড়াহুড়োর কারণে অনেকেই এই ঝুঁকি নিয়ে থাকেন। কিন্তু এক ব্যক্তির ক্ষেত্রে সেই ‘ছোট’ ভুলই জীবনের এক বড় অনুশোচনায় পরিণত হয়েছিল। জানা যায়, তিনি দীর্ঘ ৫০ বছর আগে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করতেন। তখন বিষয়টি তেমন গুরুত্ব দেননি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘটনার জন্য অপরাধবোধ বাড়তে থাকে। অনুশোচনা থেকে অবশেষে টিকিটের মূল্য পরিশোধ করেছেন মফিজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ।

পুরোনো ভুলের প্রায়শ্চিত্ত করে মফিজুল ইসলাম ২০ হাজার টাকা জমা দিয়েছেন রেলের কাছে। বুধবার (৮ এপ্রিল) শ্রীপুর রেলস্টেশন মাস্টার মো. সাইদুর রহমানের পরামর্শে তিনি এই টাকা জমা দেন। স্টেশন মাস্টার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, ১৯৭৬ সালের দিকে মফিজুল ইসলামের যখন বয়স কম ছিল তখন তিনি কাঁঠালের ব্যবসা শুরু করেছিলেন। তারই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর থেকে কাঁঠাল কিনে সেগুলি ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। ট্রেনই ছিল তাঁর যাতায়াতের মাধ্যম। সেই সময়ে তিনি টিকিট না কেটেই সফর করতেন ট্রেনে। কোন কোন সময় ট্রেনে থাকা টিটিদের কিছু টাকা দিতেন। যদিও সেই টাকা দেশের কোষাগারে জমা হতো না। 

আরও পড়ুন: ‘বাবার বিয়ের আগেই আমার ক্রিকেটের যাত্রা শুরু’, মন্তব্য লখনউকে জেতানো মুকুলের

অবশেষে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে তিনি রেলের কাছে সেই ভাড়ার টাকা পরিশোধ করেন। তাঁর এই উদ্যোগ রেল কর্তৃপক্ষকেও বিস্মিত করেছে। প্রায়শচিত্ত বোধ থেকেই তিনি যোগাযোগ করেন গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমানের সঙ্গে। পরে স্টেশন মাষ্টারের পরামর্শে তার কাছে ট্রেনের টিকিটের মূল্য বাবদ ২০ হাজার টাকা পরিশোধ করেন মফিজুল ইসলাম।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ