Bangladesh: নোয়াখালীর মন্দির থেকে রাধাগোবিন্দের মূর্তি চুরি ঘিরে চাঞ্চল্য

মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম ভট্ট জানিয়েছেন, মন্দিরে লাগানো সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোর সাড়ে তিনটা নাগাদ এক মুখোশধারী চোর মন্দিরে প্রবেশ করে রাধাগোবিন্দের বিগ্রহ চুরি করে নিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: দুর্গাপুজোর সময়ে সাম্প্রদায়িক অশান্তির কারণে খবরের শিরোনামে উঠে এসেছিল নোয়াখালীর চৌমুহনী। এবার জেলার মাইজদী বাজারের শ্রী শ্রী রামচন্দ্র দেবের জন্মোৎসব মন্দির থেকে চুরি হলো  ৬২ বছরের প্রাচীন রাধাগোবিন্দের মূর্তি। আজ সোমবার সকালে ওই চুরির বিষয়টি স্থানীয়দের নজরে আসার পরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উত্তেজনাও ছড়িয়ে পড়ে। বড় ধরনের অশান্তির ঘটনা যাতে না ঘটে, তার জন্য পুলিশ ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চুরিকাণ্ডের পাণ্ডাদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্দিরের প্রধান পুরোহিত রণজিৎ চক্রবর্তী সাংবাদিকদের জানান, রবিবার সারাদিন পুজোর সময় রাধাগোবিন্দের বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পুজোর পরে বিগ্রহকে মন্দিরের শয়ন কক্ষে রাখা হয়। আজ ভোর ৫টায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষে গিয়ে দেখা যায়, রাধাগোবিন্দের মূর্তি নেই। পরে পুলিশকে গোটা ঘটনা জানানো হয়েছে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক গৌতম ভট্ট জানিয়েছেন, মন্দিরে লাগানো সিসিটিভির ফুটেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভোর সাড়ে তিনটা নাগাদ এক মুখোশধারী চোর মন্দিরে প্রবেশ করে রাধাগোবিন্দের বিগ্রহ চুরি করে নিয়ে গিয়েছে। ৬২ বছরেও কখনও মন্দিরে এই ধরনের ঘটনা ঘটেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এমন ঘটনা ঘটানো হয়েছে কিনা, তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। মাইজদী থানার ওসি আনোয়ারুল ইসলাম এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার পাশাপাশি চুরি যাওয়া মূর্তি উদ্ধার করার চেষ্টা চলছে।’

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা