চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ছয় বছরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৪৪ হাজার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রতিশ্রুতিই সার হয়েছে। দেশে পথ দুর্ঘটনায় যেমন রাশ টানা যাচ্ছে না, তেমনই অকালে প্রাণ ঝরে যাওয়াও রোখা যাচ্ছে না। গত ছয় বছরে দেশে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৮৫৬ জন। অর্থা‍ৎ দিনে গড়ে ৬৪ জনের প্রাণ ঝরেছে সড়কে। আর একই সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ৯১ হাজার ৩৫৮ জন। অর্থা‍ৎ দিনে গড়ে ১৫০ জনের বেশি জখম হয়েছেন। ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে নিরাপদ সড়ক কী সত্যিই সোনার পাথরবাটি হয়ে থাকবে।

দেশজুড়ে বিভিন্ন পথ দুর্ঘটনার যে সমস্ত খবর প্রকাশিত হয়, তার তথ্য নিয়মিত সংরক্ষণ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, গত ছয় বছরে দেশে ৩১ হাজার ৭৯৩টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৩ হাজার ৮৫৬ জনের প্রাণ গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে। ২০১৮ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ২২১ জনের প্রাণহানি ঘটেছিল। পরের বছর অর্থা‍ৎ ২০১৯ সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৭ হাজার ৮৫৫ জন।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, করোনার প্রকোপের কারণে ২০২০ সালে দেশে টানা বেশ কয়েক মাস লকডাউন ছিল। লকডাউনের কারণে গণপরিবহণ সহ ব্যক্তিগত গাড়ি চলাচলও বন্ধ ছিল। কিন্তু তাতেও দুর্ঘটনার সংখ্যায় খুব একটা হেরফের হয়নি। গত বছর চার হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৬৮৬ জন প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশে পথ দুর্ঘটনা বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ওই প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতিই থেকে গিয়েছে। জাতিসঙ্ঘের পক্ষ থেকে ২০১১ সাল থেকে ২০২১ সালকে সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করে সদস্য দেশগুলির পথ দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ