চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে হামলা, হত সাত

আন্তর্জাতিক ডেস্ক:হামলা এবার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। প্রাণ হারিয়েছেন সাতজন। ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক পদস্থকর্তা এই খবর দিয়ে বলেছেন,  শুক্রবার ভোর চারটে নাগাদ (স্থানীয় সময়) উখিয়ার কাছে এইচ-৫২ ব্লকের মাদ্রাসা সংলগ্ন একটি রোহিঙ্গা শিবির লক্ষ্য করে সশস্ত্র দুষ্কৃতীদের একটি দল হামলা চালায়। ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। যদিও প্রাথমিক খবরে বলা হয়েছিল, শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীরা বিবাদে জড়িয়ে পড়েন। তাঁদের মধ্যে কেউ গুলি চালালে সাতজনের মৃত্যু হয়। 

উখিয়ার পুলিশ সুপার শিহাব কেইসর জানিয়েছেন, হামলার খবর পাওয়ার পরে পরেই বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছয়। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রাণ হারান আরও তিনজন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে (এই খবর লেখা পর্যন্ত)। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুজোমণ্ডপে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রোহিঙ্গা শিবিরে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিকমহলের একাংশ হাসিনা সরকারের ব্যর্থতাই দেখছেন। 

উল্লেখ করা যেতে পারে, চলতি বছর মার্চে রোহিঙ্গা শিবিরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান ১৫ জন। নিখোঁজ হয়েছিলেন ৪০০-র বেশি। বছর ঘুরতে না ঘুরতে এবার দুষ্কৃতী হামলায় প্রাণ হারালেন সাত রোহিঙ্গা শরণার্থী।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ