চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাগুরায় হবে কাত্যায়নী পুজো, তবে জমকহীন

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে মাগুরায় কাত্যায়নী পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু উৎসব কমিটি সিদ্ধান্ত বদল করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, শনিবার দুপুরে জেলা শহরের পুজোমণ্ডপ কমিটির সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক পৌরহিত্ব করেন কাত্যায়নী পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু। সভায় জেলা সদরের প্রায় সব পুজো উদযাপন কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডু জানান, দুর্গাপুজোকে ঘিরে তৈরি হওয়া হিংসাত্মক ঘটনা সংখ্যালঘু হিন্দুদের আবেগে আঘাত করেছে। মাগুরায় এ ধরনের ঘটনা না ঘটলেও ওই হিংসাত্মক ঘটনার প্রতিবাদেই মাগুরায় কাত্যায়নী পুজো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই পুজো জেলার একটি ঐতিহ্যবাহী পুজো। তাছাড়া এই জেলায় হিংসাত্মক ঘটনা ঘটেনি। তাই, কাত্যায়নী পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের পুজো অন্যান্যবছরের মতো জাঁকজমক করে হবে না।

মাগুরা শহরে নতুন বাজার স্মৃতি সংঘ পুজো মণ্ডপের সাধারণ সম্পাদক প্রণয় কুমার ঘোষ জানান, এই পুজো একটি জেলার ঐতিহ্যবাহী পুজো। হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে প্রতিবছর জেলায় লাখো মানুষের ঢল নামে। সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রতিবাদে এ বছর পুজো স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও হিন্দু ভাবাবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করা হয়েছে। তবে এ বছর পুজো অন্যান্যবছরের মতো জাঁকজমক করে হবে না।  

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ