চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুরনো সমস্যার পাশাপাশি তাঁর শরীরে নতুন একটি জটিল রোগের উপসর্গ দেখা দিয়েছে। যদিও সেই রোগের ব্যাপারে পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিএনপি নেত্রীর জ্বর হয়েছে। সমস্যা রয়েছে কিডনির। রক্তে শর্করার পরিমাণ কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পরিবারের তরফ থেকে সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হলেও সরকারের তরফ থেকে সেই অনুমতি না পাওয়ায় জিয়া পরিবার রীতিমতো ক্ষুব্ধ।

গত এপ্রিলে বিএনপি নেত্রী করোনায় আক্রান্ত হন। বাড়িতেই চলছিল চিকিৎসা। কিন্তু পরবর্তীতে শরীরে অন্যান্য সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল থাকাকালীন বিএনপি নেত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন।  

শাশুড়ি মাকে দেখতে রবিবার ব্রিটেন থেকে বাংলাদেশে এসেছেন প্রয়াত ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে চলে যান। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হাসপাতালেই রয়েছে শর্মিলা। তবে শর্মিলার সঙ্গে পরিবারের কারও যোগাযোগ হয়নি বলেই সূত্রের খবর।

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়াকে ২০১৮-র ৮ ফেব্রুয়ারি জেলা পাঠানো হয়। করোনা মহামারির প্রেক্ষাপটে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত চার দফায় খালেদা জিয়ার মুক্তির সময় বৃদ্ধি করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ