চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। চিকি‍ৎসার জন্য দ্রুত বিদেশে না নিয়ে যেতে পারলে অবস্থার আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা চিকি‍ৎসকদের। যদিও চিকি‍ৎসার জন্য প্রাক্তন বিদেশ মন্ত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি দিতে রাজি নয় প্রশাসনের শীর্ষ মহল। বৃহস্পতিবারই জাতীয় সংসদে আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক, সে কথা জানিয়েও দিয়েছেন।

শারীরিক অসুস্থতা নিয়ে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটায় রবিবার তাঁকে হাসপাতালের সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা চিকি‍ৎসকরা জানিয়েছেন, ‘সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের শারীরিক জটিলতা বাড়ছে। লিভার ও কিডনির অবস্থা খারাপ। গত শনিবার রক্ত বমি হওয়ার পরেই বিশেষ পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ধরা পড়েছে, বিএনপি চেয়ারপার্সনের লিভার প্রায় অকার্যকর। সুস্থ রাখার জন্য শরীরে অক্সিজেন সাপোর্ট বাড়ানো হয়েছে। ক্রমশই ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমছে।’

সরকার বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি না দিতে চাইলেও বিএনপি’র শীর্ষ নেতারা ইতিমধ্যেই দুবাই, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। যাতে ওই সব দেশের বিশিষ্ট চিকি‍ৎসকদের সঙ্গে দলনেত্রীর চিকি‍ৎসা নিয়ে পরামর্শ পাওয়া যায়। পাশাপাশি প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করতে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের দিয়ে সাংবাদিক সম্মেলন করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ