খুলনায় প্রকাশ্যে হিন্দু ছাত্রকে গুলিতে ঝাঁঝরা করে দিল জামায়াত সন্ত্রাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ‘রাজাকার’ তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে হিন্দুদের বধ্যভূমিতে পরিণত হয়েছে বাংলাদেশ। পরিকল্পনামাফিক চলছে হিন্দু নিধন যজ্ঞ। আর সেই যজ্ঞের সর্বশেষ বলি খুলনা বিশ্ববিদ্যালয়ের হিন্দু পড়ুয়া অর্ণব সরকার। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে খুলনার তেঁতুলতলা মোড়ের কাছে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত সোয়া নয়টা নাগাদ তেঁতুলতলা মোড়ের কাছে  মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখে চা খাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র প্রথম বর্ষের পড়ুয়া অর্ণব সরকার (২৬)। আচমকাই ১০-১২টি মোটরবাইক চেপে ঘটনাস্থলে হাজির হয় দুষ্কৃতীর দল। অর্ণবকে ঘিরে ধরে প্রথমে ‘আল্লাহু আকবর’ শ্লোগান দেয়। তার পর এলোপাথাড়ি গুলি চালায়। একটি গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এমবিএ’র প্রথম বর্ষের ছাত্র। ওই অবস্থায় তাঁকে ঘিরে ধরে নৃশংসভাবে কোপানো হয়। সারা শরীর রক্তে ভেসে যায়। ঘটনাস্থল ত্যাগ করার সময়ে জামায়াত ইসলামী জিন্দাবাদ শ্লোগান দেওয়ার পাশাপাশি হিন্দুদের কচুকাটা করে খুন করা হবে বলেও হুঙ্কার ছাড়ে খুনির দল। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে স্থানীয় বাসিন্দারাই আশঙ্কাজনক অবস্থায় অর্ণবকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানকার চিকি‍ৎসকরা অর্ণবকে মৃত বলে ঘোষণা করে।

প্রকাশ্যে এক হিন্দু পড়ুয়ারা গুলি করে ও নৃশংসভাব কুপিয়ে খুন করার পরেও নি্র্লিপ্ত পুলিশ। সোনাডাঙা থানার ওসি শফিকুল ইসলাম নির্লিপ্ত কণ্ঠে বলেন, ‘একজন হিন্দু পড়ুয়াকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে বলে শুনছি। শরীরের কোথায় গুলি লেগেছে বা কোপানো হয়েছে –তা বলতে পারব না। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে তাও প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। সময় হলে ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেব।’ খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) আহসান হাবীবও খানিকটা উদাসীন কণ্ঠে বলেন, ‘একজন হিন্দু পড়ুয়া খুন হয়েছে বলে জেনেছি। কী কারণে খুন হলেন, তা খতিয়ে দেখা হবে।’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অর্ণবের খুনিরা সবাই জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পরিচিত নেতা ও ক্যাডার। রাজনৈতিক পালাবদলের পরেই খুলনা শহরজুড়ে তাণ্ডব চালাচ্ছে। মূলত হিন্দুদের নিশানা করছে। সব কিছু জেনে শুনেও নির্বিকার পুলিশ।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ