চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমিল্লায় পুজোমণ্ডপে কোরআন রাখার নাটের গুরুকে ধরতে পারেনি পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে পুজোমণ্ডপে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেনের এখনও নাগাল পায়নি পুলিশ। ঘটনার ৯ দিন বাদেও কেন দুর্গাপুজোর সময়ে দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার মূল পাণ্ডাকে পুলিশ গ্রেফতার করতে পারল না তা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার দুপুরে অবশ্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল  কুমিল্লার ঘটনার মূল পাণ্ডাকে গ্রেফতার করতে না পারার পিছনে ছেঁদো যুক্তি হাজির করেছেন। তাঁর সাফাই, ‘কুমিল্লায় যে ব্যক্তি পুজোমণ্ডপে কোরআন শরীফ রেখেছিল, সেই ইকবাল হোসেনকে সম্ভবত লুকিয়ে রাখা হয়েছে। তাছাড়া সে মোবাইল ব্যবহার করছে না। ফলে তার অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না।’

গত অষ্টমীর দিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে গোটা দেশেই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জের ধরে চট্টগ্রাম, ফেনী, রংপুর, চাঁদপুর, সিলেট, নোয়াখালীতে বিভিন্ন মন্দির, মণ্ডপে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। নোয়াখালীর চৌমুহনীতে ইসকন মন্দিরের এক সন্ন্যাসীকে পিটিয়ে খুন করা হয়।

কুমিল্লার  ঘটনার দিনের যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ১৩ অক্টোবর রাত দুটো ১০ মিনিটে দারোগাবাড়ির মাজার থেকে কোরআন সাদৃশ্য গ্রন্থ হাতে নিয়ে পুকুরের পূর্ব পাড় দিয়ে বের হন এক ব্যক্তি। রাত ৩টা ১২ মিনিতে পূজামণ্ডপ থেকে আসতে দেখা যায় তাকে। এ সময় তার কাঁধে হনুমান মূর্তির গদাটি রাখা ছিল। ওই অভিযুক্ত ব্যক্তি ইকবাল হোসেন বলে জানা গিয়েছে। ঘটনার নয়দিন কেটে যাওয়া সত্বেও অভিযুক্তকে গ্রেফতার না করতে পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিন পুলিশের সেই ব্যর্থতা আড়াল করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করতে সর্বতো চেষ্টা চলছে। সম্ভবত ঘটনার পিছনে জড়িত অন্যান্য অভিযুক্তরা তাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ