হাসিনাকে কবে দিল্লির কাছে ফেরত চাওয়া হবে জানিয়ে দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নির্যাতন নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের তিক্ততা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ওই তিক্ততার মধ্যেই আগামিকাল সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের মাটিতে পা রাখছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি। রাজনৈতিক পালাবদলের পরে এই প্রথম ভারতের কোনও শীর্ষ আধিকারিক বাংলাদেশে আসছেন। আর ভারতের বিদেশ সচিব ঢাকায় পা দেওয়ার কয়েক ঘন্টা আগেই দিল্লিতে আশ্রয় নেওয়া দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া নিয়ে বড় সড় ঘোষণা করল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার।

রবিবার (৮ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন করে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। তাঁর আমলে গণহত্যা সংগঠিত হয়েছে। জুলাই-অগস্টে দেড় হাজারের বেশি মানুষকে হত্যার মূল নির্দেশদাতা তিনি। এর আগে যেসব গুম হয়েছে, তখন তিনি সরকার প্রধান ছিলেন। তারপর শ্বেতপত্রে এসেছে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এটি করদাতাদের টাকা, নাগরিকদের টাকা চুরি করে বাইরে চলে গিয়েছে। এই পুরো জিনিসগুলোর জবাবদিহির জন্য আইনের আওতায় আনাটা হচ্ছে আমাদের একটি অঙ্গীকার। কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বলা হবে। ’

বঙ্গবন্ধু কন্যার জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তিকেই যে হাতিয়ার করে মোদি সরকারের উপরে চাপ তৈরি করা হবে, তাও জানিয়ে দিয়েছেন মোল্লা ইউনূসের মুখপাত্র। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল বলেন, ‘যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া করে তারপর একজনকে অপরাধী বা দণ্ডিতকে প্রত্যর্পণ চাওয়া যেতে পারে।  আমরা সেই প্রক্রিয়া সম্পন্ন করছি। তা সম্পন্ন করার পর আমরা আনুষ্ঠানিকভাবে তাঁকে (শেখ হাসিনা) প্রত্যর্পণ করার জন্য ভারতের দ্বারস্থ হবে।’

উল্লেখ্য কোটা সংস্কার আন্দোলনের জেরে উদ্ভুত পরিস্থিতিতে গত ৫ অগস্ট সেনাবাহিনীর বিদ্রোহের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে দিল্লি যান তিনি। গত চার মাস ধরে ভারত সরকারের বিশেষ আতিথ্যে রয়েছেন। যদিও মোদি সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি। তবে বঙ্গবন্ধু কন্যাকে বিশেষ ট্র্যাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। ইতিমধ্যেই দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে