চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রাষ্ট্রধর্ম ইসলাম-ই থাকছে, পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা মুখে যতই অসাম্প্রদায়িক চেতনার কথা বলুন না কেন, দেশের রাষ্ট্রধর্ম বদলানোর পথে হাঁটতে নারাজ শাসকদল আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি দুর্গাপুজোয় দেশের বিভিন্ন প্রান্তে পুজোমণ্ডপে ও মন্দিরে হামলার পরেই রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে বাদ দেওয়ার দাবি উঠেছে। এমনকি দেশের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মুরাদ হাসানও রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের দাবিতে মুখ খুলেছেন।

কিন্তু যতই দাবি উঠুক না কেন, রাষ্ট্রধর্ম যে ইসলামই থাকছে এবং তা পরিবর্তন করার কোনও পরিকল্পনা নেই বৃহস্পতিবার তা স্পষ্ট করেছেন দেশের শাসক দল আওয়ামি লিগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের সচেতক (হুইপ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এদিন এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাষ্ট্রধর্ম পরিবর্তনের কোনও পরিকল্পনা দলের নেই। বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় স্পষ্ট করে লিখিত রয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। সংবিধানের প্রথম ভাগে স্পষ্ট বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন।’ 

তিনি আরও বলেন, ‘২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পরে সংবিধান সংশোধনের উদ্দেশে ১৫ সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটি সংবিধান ও আইন বিশেষজ্ঞসহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের সঙ্গে আলোচনা করে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রস্তাবনা পেশ করেছিল। বিশেষ কমিটির সুপারিশ শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদে উপস্থাপন করা হয়। পরে প্রবীণ সাংসদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হিসেবে পাশ করে আইনে পরিণত করা হয়েছে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং রাষ্ট্রধর্ম ও সকল ধর্মের মর্যাদার বিষয়টি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মীমাংসিত। এই বিষয়ে নতুন করে জল ঘোলা করার কোনও সুযোগ নেই।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ