শ্রম আইন লঙ্ঘন মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ৬ মাসের জেল

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরের প্রথম দিনই নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত। শ্রম আইন লঙ্ঘন করার মামলায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে। সাজা ঘোষণার সময়ে এজলাসে হাজির ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তবে জেলের সাজা পেলেও এখনই জেলে যেতে হচ্ছে না ইউনূসকে। রায় ঘোষণার পাঁচ মিনিটের মধ্যেই আসামিদের জামিন মঞ্জুর করেছেন বিচারক। 

সোমবার দুপুর তিনটে নাগাদ সাজা ঘোষণা করেন বিচারক বেগম শেথ মেরিনা সুলতানা। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস- সহ চার জনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা ঘোষণা করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘন করার মামলায় ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতেতেই সাজা শোনাল ঢাকার তৃতীয় শ্রম আদালত। এদিন ৮৪ পাতার রায়ের বিশেষ অংশ পড়ে শোনান বিচারক।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মুহাম্মদ ইউনূস, মহম্মদ শাহাজাহান, নূরজাহান বেগম ও আশরাফুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দফতর। গত বছর ৬ জুন এই চার জনের বিরুদ্ধে শুনানির প্রক্রিয়া শুরু হয়। এরমধ্যে নিম্ন আদালতের এই রায় খারিজ করার জন্য উচ্চ আদালতে আবেদন করেছিলেন ইউনূস। কিন্তু গত বছর ২০ অগস্ট সেই আবেদন খারিজ হয়ে যায়। গত ২২ অগস্ট এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। শেষ হয় ৯ নভেম্বর। শুনানি সম্পন্ন হওয়ার পরে গত ২৪ ডিসেম্বর বিচরক রায় ঘোষণা স্থগিত রাখেন। জানান, ১ জানুয়ারি রায় ঘোষণা হবে। 

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন