মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন হাসিনা-মোদি

সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে (First week of September) এক হাজার ৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Hasina) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) । বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন শেখ হাসিনা। তাঁর এই সফরকে গুরুত্ব দিয়ে দেখছে নর্থব্লক। আগামী পাঁচ থেকে সাত সেপ্টেম্বরের মধ্যে বঙ্গবন্ধু কন্যার ভারত সফরের কথা রয়েছে। সফরকালেই প্রস্তাবিত ওই তাপবিদ্যুৎ (Thermal power unit) কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হাসিনা এবং প্রধানমন্ত্রী মোদি।

বাংলাদেশের সব চেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি (power unit) তৈরি করেছে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ কোম্পানি লিমিটেড। এনটিপিসি (NTPC) ও বাংলাদেশ বিদ্যুউ উন্নয়ন বোর্ডের যৌথ মালিকানায় তৈরি হয়েছে এই বিদ্যুৎকেন্দ্র। প্রকল্প তৈরি করতে খরচ হয়েছে দেড়শো কোটি মার্কিন ডলার।

এদিকে, বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর (Port) ব্যবহার সংক্রান্ত চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য চারটি ট্রায়াল রান শুরু হতে চলেছে। প্রথমটি শুরু করেছে কলকাতা বন্দর (Kolkata port trust) । শনিবার শুরু হয় এর ট্রায়াল রান। আগামীদিনে ট্রায়াল (trial) চলবে মোংলা থেকে তামাবিল, তামাবিল থেকে চট্টগ্রাম, আবার চট্টগ্রাম থেকে স্থল সীমান্ত শেওলা পর্যন্ত। ট্রায়াল চলবে মোংলা থেকে বিবিবাজার রুটেও। গত মার্চে অনুষ্ঠিত হয়েছিল ভারত-বাংলাদেশ জয়েন্ট গ্রুপ অব কাস্টমসের (JSC) বৈঠকে। সেই বৈঠকে ট্রায়াল রানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়