চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অপেক্ষার অবসান, দেশেই তৈরি হবে রেলের ইঞ্জিন-কোচ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই অপেক্ষার অবসান। রেলের ইঞ্জিন ও কোচের জন্য আর ভারত সহ বিদেশি দেশগুলির মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। খুব শিগগিরই দেশে তৈরি হবে। রেলের কোচ ও ইঞ্জিন দেশে উ‍ৎপাদনের জন্য একটি নীতিমালা চালু করা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

দেশে বর্তমানে রেলের যে সমস্ত ইঞ্জিন ও কোচ রয়েছে সেগুলির হাল কার্যত বেহাল। ৮৭ শতাংশ ইঞ্জিন ও ৭৭ শতাংশ কোচের আয়ুষ্কাল শেষ। আর যে কোচ ও ইঞ্জিনগুলি চলছে, সেগুলিও বয়সের ভারে ন্যুব্জ। কয়েক বছর আগে ২০১৩ সালে চিন থেকে ৬৫৪ কোটি টাকায় ২০টি ডিজেল চালিত ইঞ্জিন কেনা হয়েছিল। তার মধ্যে সচল রয়েছে মাত্র তিনটি। ৩৫ বছর আয়ুষ্কাল থাকলেও ১ বছর যেতে না যেতেই নষ্ট হতে শুরু করে ডেমু ট্রেন। যে সব ডেমু ইঞ্জিন অচল হয়ে রয়েছে তা সচল করতে হলে চিন থেকে যন্ত্রাংশ আমদানি করতে হবে। আর মওকা বুঝে চিনের উ‍ৎপাদক সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের তুলনায় ১০ গুন বেশী দাম হাঁকছে। সেই দাম দিয়ে যন্ত্রাংশ কেনার চেয়ে নতুন ইঞ্জিন কেনা ভাল বলেই বিশেষজ্ঞরা তাদের মতামত জানিয়েছেন। বেশ কিছু যন্ত্রাংশ আবার আন্তর্জাতিক বাজারে অমিল। ফলে যন্ত্রাংশের অভাবে অচল হয়ে পড়া ইঞ্জিনগুলি সারানো যাচ্ছে না।

রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘বর্তমানে ইঞ্জিন-কোচ মেরামত এবং লাইন ও সিগন্যাল ব্যবস্থা ঠিক রাখতে প্রায় হাজার কোটি টাকা প্রয়োজন হয়। সেই টাকার বড় অংশ বাঁচিয়ে দেশেই রেলের ইঞ্জিন ও কোচ তৈরির কারখানা গড়ে তোলা হবে। প্রয়োজনে বেসরকারি শিল্প সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্বে ওই কারখানা করা হবে। এ বিষয়ে শিগগিরই বিভিন্ন শিল্প সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ