চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের ষড়যন্ত্র! হবিগঞ্জে পুজোমণ্ডপে কোরআন রাখতে গিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরিফ রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে আক্রমণের মুখে পড়তে হয়েছিল হিন্দু সম্প্রদায়কে। সেই ঘটনার দুঃসহ স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার পর্দাফাঁস হয়ে গেল হিন্দুদের নিশানা করার জঘন্য চক্রান্তের। হবিগঞ্জের চৌধুরী বাজার এলাকায় ৭২ বছরের পুরনো দুর্গা পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখতে গিয়ে হাতেনাতে পাকড়াও হল এক যুবক। ধৃতকে জেরা করে ঘটনার পিছনে কারও ইন্ধন রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

হবিগঞ্জ জেলার চৌধুরী বাজার মূলত হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত। বাজারের ৭০ শতাংশই ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের। বাজার এলাকায় ৭২ বছরের প্রাচীন এক দুর্গামণ্ডপ রয়েছে। এদিন বেলা দুটো নাগাদ ওই মন্দিরের আশেপাশে এক অপরিচিত যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় আড়াল থেকেই যুবকের উপরে নজর রাখতে শুরু করেন তাঁরা। খানিকবাদেই পুজোমণ্ডপ থেকে ওই যুবককে বের হয়ে দেখেন। ওই যুবককে আটকে রেখে মণ্ডপের ভিতরে গিয়ে একটি কোরআন শরীফ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই স্থানীয় থানায় খবর পাঠানো হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মিজান (২৫) নামে ওই যুবকের বাড়ি নোয়াখালীতে। কোরআন শরীফ রাখতেই অচেনা এলাকার পুজোমণ্ডপে এসেছিল। মিজানের সঙ্গে এই অপকর্মে অন্য কেউ জড়িত কিনা, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার পরে কার্যত নতুন আশঙ্কায় ভুগতে শুরু করেছেন এলাকার হিন্দুরা। অনেকের বক্তব্য, ‘২৪ ঘন্টা ধরে তো আর মণ্ডপ পাহারা দেওয়া সম্ভব নয়। আজ বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কিন্তু কতদিন এভাবে বিপদ থেকে বাঁচা যাবে?’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ