চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের মুখে হাওড়া সেতুতে মোটরবাইক থেকে উদ্ধার টাকার পাহাড়

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই লোকসভার শেষ দফার ভোট। কলকাতা-সহ তিন জেলার নয় লোকসভা আসনে ভোট। পাশাপাশি বরাহনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হবে। আর ওই ভোটের কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে হাওড়া সেতুতে নাকা তল্লাশির সময়ে মোটরবাইক থেকে উদ্ধার হয়েছে ৯ লক্ষ ১৫ হাজার টাকা। ওই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে ছয় মোটরবাইক আরোহীকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করে টাকার উ‍ৎস ও গন্তব্যস্থল জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেষ দফার ভোটের আগে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বিশেষ নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ ও আধা সেনার জওয়ানরা। মূলত অপরাধীদের আটকাতে এবং টাকা-সহ অবৈধ জিনিস বাজেয়াপ্ত করার উদ্দেশেই ওই তল্লাশি চলছে। এদিন রাতে হাওড়া সেতুর মুখে তল্লাশি চালানোর সময়ে দুটি বাইকের আরোহীদের দেখে সন্দেহ হয় গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকদের। সঙ্গে সঙ্গেই ওই দুই মোটরবাইক আটকে আরোহীদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই তল্লাশিতেই বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।

যদিও ওই টাকা কোথা থেকে এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে কোনও সদুত্তর দিতে না পারায় মোটরবাইকে থাকা আরোহীদের আটক করেছে পুলিশ। ছয়জনকেই জেরা চালাচ্ছে। ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের পরে আরও বেশি সতর্ক হয়েছে পুলিশ।  

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ