স্বাদ ফেরাতে রেঁধে ফেলুন আম শোল, চেটেপুটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখের স্বাদ চলে গেছে! এই গরমে মুখে রুচছে না কিছুই ?  তবে স্বাদ ফেরাতে পারেন নিমেষেই। অনেকেই আছেন যারা সদ্য শরীর খারাপ থেকে উঠেছেন। মুখের তেতোভাব যায় নি এখনও। অনেকে আবার রোদ বৃষ্টির দিনে কি রান্না করবেন ভেবেই সারা। তবে আর চিন্তা কেন! বাজার থেকে টাটকা শোল মাছ কিনে আনুন, কাঁচা আম দিয়ে ঝাল ঝাল টক টক বানিয়ে নিন আম শোল। রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা না থাকতে চাইলে ,কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই  রেসিপিটি । জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ  : ৫ টুকরো কাটা শোল মাছ,  পরিমাণমত সর্ষে বাটা, ২ টো কাঁচা আম, পাঁচফোড়ন, স্বাদ মতো লবন, হলুদ, শুকনো লঙ্কা ও সর্ষের তেল ও লেবু

প্রণালী : প্রথমেই বাজার থেকে শোল মাছ এনে ভাল করে ধুয়ে নিতে হবে। এবার লবন, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল মাখিয়ে ৩০-৪০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।

এবার আমের কয়েকটা টুকরোগুলিকে আধ কাপ জলে সর্ষে গুলে রেখে দিন।এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে তুলে নিন আলাদা একটা পাত্রে। এবার ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিন। পাঁচফোড়নের গন্ধ ছড়ালে তাতে কেটে রাখা আমগুলি দিয়ে দিন।

আম সেদ্ধ হলে, গুলে রাখা সর্ষে বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে তাতে ভেজে রাখা মাছ ও সর্ষে বাটা যোগ করুন। পরিমাণ মতো লবন ও হলুদ দিন।উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ঝোল ফুটে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

তবে এক্ষেত্রে কেউ মাছ ভাজা খেতে না চাইলে মাছগুলো কাঁচা ধুয়ে নিয়ে সরাসরি মশলাপাতি সহ কাঁচা আমের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দিন, ঝোল মাখো মাখো হলে নামিয়ে নিন।গরম গরম ভাতে পরিবেশন করুন। দেখবেন মুখের রুচি চটজলদি করে ফিরে আসবে।

পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! চাঞ্চল্য বীরভূমে

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক