রাহুলের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী ২৪২ মামলার আসামী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়ানাড: রাহুল গান্ধিকে হারাতে নরেন্দ্র মোদি-অমিত শাহরা যার উপরে বাজি ধরেছেন সেই কে সুরেন্দ্রনের মাথায় ঝুলছে ২৪২ মামলা। দুই শতাধিক ফৌজদারি মামলার আসামীকে প্রার্থী করার পরে কোন মুখে মোদি-শাহরা ‘স্বচ্ছতার’ শ্লোগান দেন, সেই প্রশ্ন উঠেছে। যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব নিজেদের ‘কু-কীর্তি’ আড়াল করতে গিয়ে ‘জাতীয়তাবাদের’ দোহাই পেড়েছেন। জাতীয়তাবাদের পরাকাষ্ঠার প্রমাণ দিতে গিয়েই কে সুরেন্দ্রন একের পর এক মামলায় জড়িয়েছেন বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ।

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিটি প্রার্থীকেই নিজের বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাতে হয়। যাতে সাধারণ মানুষ জানতে পারেন, ভোটের ময়দানে থাকা প্রার্থীরা কতটা স্বচ্ছ আর কতটা দাগি। সপ্তদশ লোকসভায় থাকা সাংসদদের মধ্যে সবচেয়ে বেশি দাগি ছিল বিজেপির। কথায়-কথায় যে বিরোধীদের অকাতরে ‘জ্ঞান’ বিতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার দলও যে দাগিদের প্রার্থী করার দোষে দুষ্ট তা প্রমাণিত।  সপ্তদশের মতো অষ্টাদশ লোকসভাতেও যে দাগিদের রমরমা থাকবে, তার প্রমাণ মিলতে শুরু করেছে ইতিমধ্যে। কেননা, বিভিন্ন দলের তরফে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে অধিকাংশের বিরুদ্ধেই বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে।

যেমন কেরলের ওয়ানাড আসনে রাহুল গান্ধির বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন সেই কে সুরেন্দ্রনের বিরুদ্ধে ২৪২টি মামলা রয়েছে। এনার্কুলামের বিজেপি প্রার্থী কে এস রাধাকৃষ্ণনের বিরুদ্ধে রয়েছে ২১১ মামলা। দুই দাগিকে কেন প্রার্থী করা হল সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেরল বিজেপির সাধারণ সম্পাদক জর্জ কুরিয়েন বলেছেন, ‘কে সুরেন্দ্রনের বিরুদ্ধে অধিকাংশ মামলাই শবরীমালা মন্দির আন্দোলনের সময়ের। বাকি পাঁচটা মামলা কেরলের বাম সরকারের সময়ে বিভিন্ন বিক্ষোভ-আন্দোলন সংগঠিত করার কারণে।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু