একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিভ্রাটে যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। মঙ্গলবার দিল্লি-প্যারিস AI 143 সহ এয়ার ইন্ডিয়ার পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলের বিকেলে এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, “প্রথম ফ্লাইটের বাধ্যতামূলক পরীক্ষায় সমস্যা ধরা পড়ার পর AI 143 বাতিল করা হয়েছে। ফলস্বরূপ, বুধবার প্যারিস থেকে দিল্লি যাওয়ার জন্য নির্ধারিত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 142 ফিরতি পরিষেবাও বাতিল করেছে।”

বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, টেক অফের আগে পরিদর্শনের মাধ্যমে যে সমস্যাটি দেখা দিয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে। তবে এই বিলম্বের ফলে প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে রাতের বেলায় বিমান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

“আমাদের যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা বিকল্প ব্যবস্থা করছি। আমরা হোটেলে থাকার ব্যবস্থা করছি এবং যাত্রীরা যদি টিকিট বাতিল, সম্পূর্ণ টাকা ফেরত বা বিনামূল্যে আবার যাত্রার সিদ্ধান্ত নেন, তাহলেও আমরা তাঁদের পাশে আছি”, এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

কয়েক ঘন্টা আগে এয়ার ইন্ডিয়া থেকে জানানো হয় আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক পরিষেবা বাতিল করা হয়েছে। আকাশসীমা সীমাবদ্ধতা এবং অতিরিক্ত সতর্কতামূলক তল্লাশির কারণে বিমানের সংখ্যা কমানো হয়েছে। সেই জন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত ১২ জুন দুর্ঘটনার মুখে পরা এয়ার ইন্ডিয়ার AI 171 বিমানটিও আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে টেক অফ করেছিল।

বোয়িং বিমানটি টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যে একটি ডাক্তারি পড়ুয়াদের আবাসিক কলেজ হোস্টেলে আছড়ে পড়ে আগুনের গোলায় পরিণত হয়। বিমানে পাইলট, ক্রু সদস্য এবং যাত্রী মিলে মিলে মোট ২৪২ জন আরোহী ছিলেন। ২৪১ জনেরই দুর্ঘটনায় মৃত্যু হয়, বেঁচে  যান একজন। আশপাশের বাড়ি, ঝুপড়িতেও আগুন লেগে যায়। সর্বমোট ২৭৯ জন বিমান দুর্ঘটনায় নিহত হন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এয়ার ইন্ডিয়া ‘171 কল সাইন’টি প্রত্যাহার করে নিয়েছে।

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী