চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাত বাড়ালেই মিলছে সোনার আইসক্রিম, খেতে হলে যেতে হবে এই ঠিকানায়

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে আইসক্রিমের সঙ্গে মিলছে সোনা। ঠোঁটে, জিভে আইসক্রিমের শীতল মিষ্টি পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন স্বর্ণচুম্বনেরও স্বাদ। শুনে অবাক লাগছে তো? ভাবছেন সোনা যেখানে আকাশছোঁয়া সেখানে এ কীরকম কীর্তি! আসলে ঘটনাটাই বিস্ময় জাগানো।

হায়দরাবাদের ‘হুবার অ্যান্ড হলি’ নামের একটি রেস্তোরাঁয় সোনালী রাংতার প্রলেপ দেওয়া আইসক্রিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সমাজ মাধ্যমে ঝড় তুলেছে সেটি। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটির দাম রাখা হয়েছে ১,২০০ টাকা। নেটিজেনরা মজা করে আইসক্রিমের নামকরণ করেছে ‘আম্বানি আইসক্রিম’।

অনলাইনে ভিডিওটি শেয়ার করে, একজন ইনস্টাগ্রাম ফুড ব্লগার এটিকে ভারতের ‘সবচেয়ে দামি আইসক্রি’ বলে বর্ণনা করেছেন। ‘ফুডিদাক্ষী’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি দারুণ সুন্দর সাজানো আইসক্রিমের কোণ নিপুণ হাতে চকলেট আইসক্রিম, গলানো চকলেট, চকো চিপস, চকলেট সিরাপ, ক্রিম দিয়ে পূর্ণ করলেন। তারপর দিলেন দূর্দান্ত সব টপিংস। এতে আইসক্রিমটি দেখতে আরও বেশি লোভনীয় হয়ে উঠল। শেষে ক্রিমের উপর দিয়ে দেওয়া হল সোনালী রাংতা। এই সোনালী রাংতায় মজার ছলে নেটিজেনদের কাছে হয়ে উঠেছে স্বর্ণসম। তারপর আইসক্রিমের কোণটি  পরিবেশন করা হল ততোধিক সুন্দর সোনালী রঙের একটি ট্রেতে।

 

৬ মার্চ আপলোড করা ভিডিওটি ১ কোটি ভিউ পেয়েছে। তিন লক্ষ লাইক পাওয়া ভিডিওতে কমেন্ট করেছেন অজস্র মানুষ। নেটিজেনদের কাছে অচিরেই এই ডেজার্ট ‘আম্বানি আইসক্রিম’ নামে পরিচিতি পেয়েছে। কেউ কেউ আইসক্রিমটি যেভাবে তৈরি করা হয়েছে তার সৃজনশীলতার প্রশংসা করলেও, কেউ আবার বলেছেন তাদের ২০ টাকার কুলফিই ভাল।

Published by:

Share Link:

More Releted News:

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ