এই মুহূর্তে

মাথার উপরের ছাদ হারালেন অনিল আম্বানি, ৩,৭১৬ কোটির বাংলো বাজেয়াপ্ত করল ইডি

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময়টা মোটেও ভাল যাচ্ছে না ধীরুভাই আম্বানির কনিষ্ঠ পুত্র অনিল আম্বানির। কুখ্যাত যৌন অপরাধী এপিস্টিনের সঙ্গে তাঁর যোগসাজশের ঘটনা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই বেআইনি অর্থ পাচার মামলায় মুম্বইয়ের পালি হিলে তাঁর বিলাসবহুল বাংলো বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইডির এক মুখপাত্র জানিয়েছেন, ‘মুম্বইয়ের পালি হিলে থাকা অনিল আম্বানির বিলাসবহুল বাংলো ‘অ্যাডোব’ বাজেয়াপ্ত করা হয়েছে।’

ইডি সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের অভিজাত পালি হিলে রাজকীয় প্রাসাদ গড়েছিলেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার অনিল আম্বানি। ৬৬ মিটার উঁচু বাড়িটি ১৭তলা বিশিষ্ট। বাজারমূল্য ৩,৭১৬ কোটি টাকা। রিলায়েন্স কমের নামে বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া কয়েক হাজার কোটি টাকা ঋণ না মেটানোর দায়ে ইতিমধ্যেই অনিলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি ও সিবিআই। বিভিন্ন ব্যাঙ্কের তরফে অনিল ও তাঁর মালিকানাধীন একাধিক সংস্থাকে ‘প্রতারক’ আখ্যা দেওয়া হয়েছে। গত বছরই ঋণ না মেটানোর দায়ে একাধিকবার ইডির জেরার মুখে পড়তে হয়েছিল ধীরুভাই আম্বানির ছোট ছেলেকে।

তদন্ত চলাকালীন অনিলের মালিকানাধীন একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এদিন পালি হিলের বাংলো বাজেয়াপ্ত করার পরে এ নিয়ে মোট ১৫ হাজার ৭০০ কোটির সম্পত্তি জব্দ করা হল। ইডির আধিকারিকরা জানিয়েছেন, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধারকে আগামিকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফের তলব করা হয়েছে। ওই তলবে ধীরুভাই পুত্রের হাজিরা দেওয়ার আগেই মুম্বইয়ের বিলাসবহুল বাংলো বাজেয়াপ্ত করা হল। সূত্রের খবর, ‘আগামিকাল জেরার জন্য হাজিরা না দিলে অনিলকে গ্রেফতারের মতো পদক্ষেপ নেওয়া হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১ মার্চ থেকে কাজ করবে না আপনার হোয়াটসঅ্যাপ, কেন জানেন?

অজিত পাওয়ারের জায়গায় এনসিপির জাতীয় সভানেত্রী পত্নী সুনেত্রা

টিকিট বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে আর কাটবে না টাকা, নতুন নির্দেশিকা জারি করল ডিজিসিএ

মেঘালয়ের জিএইচএডিসি ভোট, প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল

একই বাইকে চেপে বিয়ে বাড়ি যাচ্ছিল চার ভাই, পথের মাঝেই প্রাণ গেল তিন জনের

”বাংলার প্রস্তাবে কেন্দ্রের সিলমোহর দেওয়া উচিৎ”, মমতার পাশে আবদুল্লা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ