জম্মুতে সেনা ঘাঁটিতে চলল গুলি, আহত সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের উত্তপ্ত জম্মু – কাশ্মীর। সোমবার জম্মুর সুঞ্জওয়ান সেনা ঘাঁটিতে হামলা চালাল জঙ্গিরা। এদিন আচমকাই সেনা ঘাঁটিকে লক্ষ্য করে গুলি চালান শুরু হয়। আর তাতে আহত হলেন একজন সেনা জওয়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। জারি হয়েছে সতর্কতা। শুধু তাই নয় সেনা ঘাঁটির কাছে বন্ধ হয়েছে যান চলাচল। অন্যদিকে গত বৃহস্পতিবার উপত্যকার তিন জায়গায় পৃথকভাবে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। তাতে প্রাণ হারান তিন জঙ্গি। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু – কাশ্মীর।

উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।  প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট হবে  ১ অক্টোবর। ভোটের লড়াইয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। এই আবহে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা।   

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…