স্বস্তি, ২ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে

গরু পাচার কাণ্ডে গত অগস্টে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের স্বস্তি। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারছে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশমীত সিং জানিয়ে দিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। ওই সময় পর্যন্ত দিল্লি নিয়ে যাওয়া যাবে না বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। তবে ২ ফেব্রুয়ারির পরেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান ইডির আধিকারিকরা।

গরু পাচার কাণ্ডে গত অগস্টে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাঁকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়। একই মামলায় বর্তমানে দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির দেহরক্ষী সাইগল হোসেন। তাঁর মুখোমুখি বসিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করার পরিকল্পনা নিয়েছিলেন কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা। রাউজ অ্যাভিনিউ আদালত থেকে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতিও পেয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা।

কিন্তু নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। তাঁর দিল্লি যাত্রার উপরে নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত। এদিন মামলার শুনানি প্রথম পর্বে হওয়ার কথা থাকলেও বিচারপতি না আসায় শুনানি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বে শুনানি হয়। বিচারপতি যশমীত সিং জানিয়ে দেন, যেহেতু নিম্ন আদালতে এই সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে, তাই আপাতত শুনানি হচ্ছে না। আগামী ২ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দেন বিচারপতি।

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ