Maharashtra Crisis: আস্থা ভোটে উতরে গেলেন শিন্ডে, বিধায়ক পদ হারাতে পারেন আদিত্য ঠাকরে

আস্থা ভোটের পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৯৯টি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রত্যাশামতোই আস্থা ভোটে (Trust Vote) উতরে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। সোমবার বিধানসভায় আস্থা ভোটের (Trust Vote) পক্ষে ভোট পড়েছে ১৬৪টি। বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৯৯টি। অথচ ২৪ ঘন্টা আগে রবিবার অধ্যক্ষ নির্বাচনে মহা বিকাশ আগাড়ি জোটের প্রার্থী পেয়েছিলেন ১০৭টি ভোট। অধ্যক্ষ পদের ভোটের পরেই শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার (Santosh Bangar) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ত্যাগ করে শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন। এদিন আস্থা ভোটের সময় গরহাজির ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন (Ashok Chavan) সহ চার কংগ্রেস বিধায়ক। এনসিপি’র এক, সমাজবাদী পার্টির দুই এবং আসাউদ্দিন ওয়েইসির দলের এক বিধায়ক উপস্থিত থাকলেও ভোটাভুটিতে অংশ নেননি।

তবে এদিন আস্থা ভোটে দলের হুইপ অমান্য করে বিরুদ্ধে ভোট দিয়েছেন উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। আর হুইপ অমান্য করায় তাঁর বিধায়ক পদ খারিজ হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। গতকাল রবিবার রাতেই অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পরে রাহুল নরভেকার (Rahul Narvekar) বিধানসভায় শিবসেনা পরিষদীয় দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এবং মুখ্য সচেতক হিসেবে ভরত গোগাওয়ালেকে  (Bharat Gogawale) স্বীকৃতি দিয়েছিলেন। সেই স্বীকৃতির পরেই আস্থা ভোটে একনাথ শিন্ডেকে ভোট দেওয়ার জন্য শিবসেনা বিধায়কদের হুইপ জারি করেছিলেন গোগাওয়ালে। সেই হুইপ অমান্য করায় অধ্যক্ষের কাছে  উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের বিধায়ক পদ খারিজের আর্জি জানানো হতে পারে বলে শিবসেনা সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে এদিন বিধানসভায় আস্থা ভোটে অনুপস্থিত কংগ্রেসের তিন বিধায়ক বিজয় ওয়াদেত্তিওয়ার (Vijay Wadettiwar), জিসান সিদ্দিকি (Zeeshan Siddiqui) ও ধীরাজ দেশমুখের (Dheeraj Deshmukh) দলত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও মহারাষ্ট্র্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে দাবি করেছেন, ওই তিন বিধায়ক কংগ্রেসেই থাকবেন।

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার