এই মুহূর্তে

তেলেঙ্গানায় বিআরএস’এর সঙ্গে কোনও সমঝোতা নয়, জানিয়ে দিল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শেষের দিকে তেলেঙ্গানায় বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোট কিংবা আগামী লোকসভা ভোটে রাজ্যের শাসকদল ভারত রাষ্ট্র সমিতির সঙ্গে কোনও সমঝোতায় যাবে না কংগ্রেস। মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

ভোট-মুখী তেলেঙ্গানার নেতাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধি। বৈঠকে শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেন, তেলেঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন বিআরএসের সঙ্গে কোনও জোট হবে না কংগ্রেসের। তেলেঙ্গানা ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান মধু গৌড় ইয়াসখি (Madhu Goud Yaskhi) এদিন সাংবাদিকদের বলেন, ‘খাড়গেজি এবং রাহুলজি আমাদের বলেছেন যে বিআরএসের সঙ্গে কোনও জোট হবে না। বিআরএস জাতীয় বিরোধী জোটের অংশ হতে যাচ্ছে না কারণ বিআরএস এবং বিজেপি একসঙ্গে কাজ করছে। তারা এক ছাড়া কিছুই নয়।’

উল্লেখ্য গত ২৪ জুন বিহারের পটনায় দেশের বিজেপি বিরোধী দলগুলির মেগা বৈঠকে যোগ দেয়নি বিআরএসের কোনও নেতা। ফলে বিজেপির সঙ্গে যোগসাজেশ রেখে কে চন্দ্রশেখর রাও কাজ করছেন বলে অভিযোগ করেছেন তেলেঙ্গানার নেতৃত্ব। সেই আবহে দলের একডজন প্রাক্তন মন্ত্রী-বিধায়ক ও সাংসদ সোমবার কংগ্রেসে যোগ দিয়েছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির উপস্থিতিতে দলে যোগ দেন তাঁরা। ভারত রাষ্ট্রীয় সমিতির যে সমস্ত নেতা ওই দিন কংগ্রেসে নাম লিখিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জুপাল্লি কৃষ্ণ রাও, পলগুনেতি শ্রীনিবাস রেড্ডি, গুরনাথ রেড্ডি, পায়াম বেঙ্কটেশ্বারাল্লু।

Published by:

Share Link:

More Releted News:

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ