আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সানি লিওনের সফরের আগেই ইম্ফলে ভয়াবহ বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: অভিনেত্রী সানি লিওনের ইম্ফল সফরের আগের দিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল। বিস্ফোরণের ঘটনাটি ঘটে অভিনেত্রীর যেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তার থেকে মাত্র ১০০ মিটার দূরে। বিস্ফোরণ হয় শনিবার ভোর সাড়ে ছয়টা নাগাদ। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সঙ্গে ছিল বিস্ফোরক বিশেষজ্ঞদের একটি দল। সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেছে। এটা গ্রেনেড হামলা নাকি রিমোট কন্ট্রোলের সাহায্যে আইইডি বিস্ফোরণ। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। 

ইম্ফলে আগামীকাল সানি লিওনের একটি ফ্য়াশন শোয়ে অংশ নেওয়ার কথা। তার আগে এই ঘটনায় সেখানে রীতিমতো আতঙ্ক তৈরি হল। এই খবর লেখা পর্যন্ত প্রস্তাবিত অনুষ্ঠান বাতিলের খবর নেই। 

বিস্ফোরণের ঘটনাটি  রাজধানী ইম্ফলের হাট্টা কাংজেইবাংয়ে। ঘড়িতে তখন সাড়ে ছয়টা। একে পার্বত্য এলাকা অন্য়দিক এবার শীতকাল। সাড়ে ছয়টা হলেও রাস্তাঘাট ছিল ফাঁকা। আচমকাই বিকটশব্দে ঘুম ভাঙে এলাকাবাসী। বাইরে বেরিয়ে দেখেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। ফুটখানেক দূরের কিছু দেখা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছয়।

বিগত  কয়েক মাস ধরে নানা ইস্যুতে তপ্ত মণিপুর। গত অগাস্টে স্বাধীন মণিপুরের দাবিতে আন্দোলন শুরু করে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর। জ্বালিতে দেওয়া হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসনকে বন্ধ রাখতে হয় ইন্টারনেট। 

আরও পড়ুন‘স্বাধীনতার’ দাবিতে অগ্নিগর্ভ মণিপুর, জ্বলল পুলিশের গাড়ি, বন্ধ ইন্টারেনট

Published by:

Share Link:

More Releted News:

কীভাবে মারা গিয়েছিলেন মহুয়া? ৪১ বছর পর জানা যাবে সেই রহস্য

ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ