দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরির ফোনে আড়ি পাতার চেষ্টা চালাচ্ছে বিজেপি, অভিযোগ আপ নেত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মামলার তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রীর  ফোনের পাসওয়ার্ড চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর তা নিয়ে শুক্রবার সরব হলেন আম আদমি পার্টির নেত্রী তথা দিল্লির মন্ত্রী আতিশী মারলেনা। এদিন তিনি বলেন, ‘ইডি নয়, আসলে বিজেপি নেতৃত্ব কেজরিওয়ালজির ফোন দেখতে চান। কারণ, লোকসভা নির্বাচনের রণকৌশল এবং ইন্ডিয়া জোটের খুঁটিনাটি জানতেই দিল্লির মুখ্যমন্ত্রীর ফোন প্রয়োজন বিজেপি নেতাদের।’ 

গতকালই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে ফের সাত দিনের হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছিল ইডির আইনজীবী। আদালতে ইডির আইনজীবী  যুক্তি দিয়েছিলেন, কেজরিওয়াল তাঁর ফোনের পাসওয়ার্ড তদন্তকারী সংস্থাকে জানাতে অস্বীকার করেছেন। ফলে অনেক তথ্য মিলছে না। এদিন ইডির ওই দাবির পরিপ্রেক্ষিতে দিল্লির মন্ত্রী আতিশী বলেন, ‘কেজরিওয়ালজির ফোনের পাসওয়ার্ড ইডির প্রয়োজন নয়। বিজেপি নেতাদের প্রয়োজন। আসন্ন লোকসভা ভোটে আম আদমি পার্টির রণকৌশল জানতেই দিল্লির মুখ্যমন্ত্রীর ফোন প্রয়োজন বিজেপি নেতাদের।’ 

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘ অন্যদিকে অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হয়েছে জার্মানি, আমেরিকা এবং জাতিসংঘ। তাদের র তরফে বলা হয়েছে, যাতে কেজরিওয়ালের গ্রেফতারির বিচারে স্বচ্ছতা থাকে। তবে বিদেশের এই হস্তক্ষেপকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারতের বিদেশমন্ত্রক।

Published by:

Share Link:

More Releted News:

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ