দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এপস্টিন–হরদীপ সিং পুরীর ইমেল প্রকাশ্যে, চাপে পড়ে সাফাই কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: এপস্টিন ফাইল নিয়ে এখন জাতীয় রাজনীতি উত্তাল। কারণ সেখানে কেন্দ্রীয় মন্ত্রীর নাম জড়িয়ে গিয়েছে বলে অভিযোগ।‌ যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরীর ইমেলে কথা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জানুয়ারি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রকাশিত নথি সামনে এসেছে। আর তা নিয়েই এমন অভিযোগ উঠেছে। সুতরাং বিরোধীরা এই বিষয়টিকে সামনে রেখে বিজেপিকে চেপে ধরেছে বিরোধীরা। আজ, বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মারাত্মক অভিযোগ তুলেছেন।

এদিকে রাহুলের অভিযোগ বেকায়দায় পড়ে গিয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বাধ্য হয়ে মুখ খুলতে হয়েছে হরদীপ সিং পুরীকে। এই অভিযোগকে খণ্ডন করতে হরদীপ সিং পুরী দাবি করেন, তিনি এপস্টিনের সঙ্গে নিজে দেখা করতে চাননি। সেটা করিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী এই দাবি করলেও তা মানতে নারাজ বিরোধীরা। কারণ আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ–প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ইমেল করেছিলেন হরদীপ সিং পুরী। এখানেই শেষ নয়, ২০২৪ সালের ২৪ অক্টোবরও হরদীপ সিং পুরী আরও একটি ইমেল করেন। আর এই ইমেল দুটি নিয়ে এখন তপ্ত সংসদও।

অন্যদিকে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রকাশিত নথিতে দাবি করা হচ্ছে, হরদীপ সিং পুরী সেখানে এপস্টিনকে জানান যে, তাঁর এক সহযোগীর ভিসার ব্যবস্থা করে দিতে সাহায্য করেছেন যাতে তিনি ভারতে বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন। এমনকী ২০১৫ সালের ডিসেম্বর মাসে হরদীপ সিং পুরীর একটি ইমেল ফরোয়ার্ড করেন এপস্টিন। সেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে লারসেনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বের করার কথা বলা হয়েছিল।

এছাড়া এই ঘটনা নিয়ে গতকাল সংসদে হরদীপ সিং পুরী–এপস্টিন যোগ নিয়ে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যদিও রাহুল গান্ধীর দাবির বিরোধিতা করেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেন হরদীপ সিং পুরী। এপস্টিনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছিল বলে স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে কেন্দ্রীয় মন্ত্রী পাল্টা দাবি করেন, ওই সাক্ষাৎ ছিল একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে। পেশাগত ও ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে দেখা হয়েছিল বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এই বিষয়ে হরদীপ সিং পুরী বলেন, ‘‌আমি আইপিআই–এর অধীনে একটি কমিশনের অংশ হিসেবে এপস্টিনের সঙ্গে দেখা করেছি। আমার তৎকালীন বস তেরিয়ে রড লার্সেন এপস্টিনকে চিনতেন। আমি ৩–৪ বার তাঁর সঙ্গে দেখা করেছি।’‌

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ